কানাডায় 'সলিডারেটি উইথ দ্যা রোহিঙ্গা' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

bcv24 ডেস্ক    ০১:৪৯ পিএম, ২০১৯-০৭-০৪    437


কানাডায় 'সলিডারেটি উইথ দ্যা রোহিঙ্গা' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

কানাডায় আরো একবার রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্ববাসীকে সজাগ করতে ’সলিডারেটি উইথ দ্যা রোহিঙ্গা’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশি ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৫.৩০ মিনিট থেকে ৭.৩০ মিনিট পর্যন্ত কানাডার বারলিংটোন ওন্টারিও হলিডে ইন হোটেলে রোহিঙ্গা সলিডারেটি নেটওয়ার্ক ও ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন রিইউনিয়নের উদ্যোগে ফোজিত শেখ বাবুর এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সেমিনারে লাউরেনটেইন ইউনিভার্সিটির ইকনোমিক্স বিভাগের প্রফেসর ড. সাদেকুল ইসলাম, যুক্তরাজ্যের এজ হিল ইউনিভার্সিটির ভুগোলের সিনিয়র লেকচারার ড. তাসলিম শাকুর, বাংলাদেশ সরকারের সাবেক শ্রম সচিব ড. মাহফুজুল হক, মেকগিল ইউনিভার্সিটির প্রফেসর আলিয়া খান, মেকগিল ইউনিভার্সিটির শিক্ষক আকিল লিলাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে। আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। বড় বড় দেশগুলোর রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গা সমস্যা সমাধাণে সকলকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, প্রদর্শনীর চিত্রগুলো মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে। অনেক চিত্রে ফুটে উঠেছে দুর্দশাগ্রস্থ রোহিঙ্গা শিশু যাদের পিতামাতাকে হত্যা করার পর তারা যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। ছবিতে ফুটে উঠেছে, সেই সব মা বোনদের চিত্র মিয়ানমার বাহিনীর হাতে নৃশংসভাবে ধর্ষিত হয়ে যারা নিজেদের মুখ ঢেকে রাখেন, আশ্রয়হীন বয়োবৃদ্ধদের বাঁশের মাচায় ঠাঁই নেওয়ার চিত্র। প্রকৃতপক্ষে তারা অভিভাবকহীন এক সম্প্রদায়।

এই ব্যাপারে ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবু বলেন, বর্তমানে প্রায় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে মানবেতর জীবনযাপন করছে। এইসব রোহিঙ্গাকে মানবতার খাতিরে আশ্রয় দিয়েছি আমরা। কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের মতো দেশের জন্য এই বিশাল জাতিগোষ্ঠীর ভার নেওয়া প্রায় অসম্ভব। তাই এসব রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষে আমার এই আলোকচিত্র প্রদর্শনী।

সেমিনারের পর ফিতা কেটে আলোকচিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা।

উল্লেখ্য, এটি বাবুর ১০ম আলোকচিত্র প্রদর্শনী। এর আগেও তিনি দেশ-বিদেশে ৯টি আলোকচিত্র প্রদর্শনী করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য- ‘স্টপ দ্য ক্লাইমেট চেঞ্জ’, ‘বাঁচাও নদী শীতলক্ষ্যা’, ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’, ফ্রান্সে প্যারিসে ‘দুরন্ত শৈশবে বই-আনন্দ’, ‘প্যারিস কেন সুন্দর’ স্লাইড-শো, লন্ডনে ‘হু আর দ্যা নিউ ভোট পিপল?’, ‘প্লি হেলপ ফর রোহিঙ্গা’। 


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত