শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম
বাংলা ইসলামিক চ্যানেল আযান টিভি'র উদ্যোগে এক আলোচনা ও পরিচিতি সভা গত ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় ঘরোয়া ক্লাসিক রেষ্টুরেন্টে আয়োজন করা হয়।
পবিত্র কোরান থেকে তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ সাদ আসলাম উদ্দিন।
চ্যানেলের ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে সভায় মূল বক্তা ছিলেন চ্যানেলের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আসলাম উদ্দিন আযহারি। উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথ থেকে নির্বাচিত এমপিপি ডলি বেগম এবং আযান টিভির প্রধান উপদেষ্টা নজরুল মিন্টো।
বিশিষ্ট উপস্থাপিকা মম কাজীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, বিসিএস এর প্রতিষ্ঠাতা মোশতাক আহমেদ, ভোরের আলো সম্পাদক খন্দকার আব্দুল আহাদ, সিবিএন২৪ সম্পাদক মাহবুবুল হক ওসমানী, রোটারিয়ান আখলাক হোসেন, সংগঠক রিজওয়ান রহমান প্রমুখ।
বক্তারা নতুন এ টিভি চ্যানেলের সার্বিক সাফল্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেন। সবশেষে আযান টিভি'র সিইও সাহানারা নাজমার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জলখাবার আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উত্তর আমেরিকার প্রথম বাংলা ইসলামি চ্যানেল আযান টিভি'র শ্লোগান হচ্ছে 'সত্যের পথে আহবান'। ২৪ ঘন্টার এ চ্যানেলে থাকছে অনুবাদসহ পবিত্র কোরান থেকে তেলাওয়াত, হাদিসের ব্যাখ্যা, হামদ, নাতে রাসুল, প্রামাণ্যচিত্র, ইসলামিক আলোচনা ইত্যাদি।
উল্লেখ্য, গত ১ মে ২০১৯ থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে 'আযান টিভি'। শুরু থেকে ইংরেজি এবং বাংলায় দুই ভাষাতেই অনুষ্ঠান প্রচারিত হয়ে আসছে। এছাড়া প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আযান (টরন্টো সময় অনুযায়ী) প্রচারিত হচ্ছে এ চ্যানেল থেকে। ইতিমধ্যে গোটা উত্তর আমেরিকায় চ্যানেলটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
জনপ্রিয় আইপি বক্স জাদু, জেম, ষ্টার, গোল্ডসহ প্রায় সকল আইপি বক্সে ভিন্ন ভিন্ন নম্বরে চ্যানেলটি দেখা যাচ্ছে। এছাড়া আগ্রহীরা ওয়েবসাইটেও (www.azan.tv) চ্যানেলটি দেখতে পারেন।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত