শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৩ এএম
সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে পরাজয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে টাইগারদের। শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে লিগপর্বের শেষ ম্যাচটা এখন আপাতদৃষ্টিতে বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।
তবে পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার এই ম্যাচ থেকেও কিছু পাওয়ার আছে বাংলাদেশের। বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি তিনটি করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। এবার এরই মধ্যে ধরা দিয়েছে তিনটি জয়। শুক্রবার পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ চারটি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়বে টাইগাররা।
শুধু তাই নয়! বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে আজ জয় পায় অন্যদিকে শনিবার শ্রীলংকা যদি ভারতের বিপক্ষে হেরে যায় তাহলে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের।
সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বৈরী কন্ডিশনে বিশ্বকাপের পঞ্চম সেরা দল হতে পারলে সেটাও হবে বাংলাদেশের জন্য বড় অর্জন। সবচেয়ে বড় কথা, পাকিস্তানকে হারাতে পারলে ক্রিকেটের সবচেয়ে অভিজাত মঞ্চ থেকে মাথা উঁচু করে বিদায় নিতে পারবে বাংলাদেশ।
বাংলাদেশ ও পাকিস্তান এর আগে ওয়ানডে ক্রিকেটে ৩৬ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ৩১টিতে জয় পায় পাকিস্তান। আর মাত্র ৫ ম্যাচে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম/ লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান/মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন/মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত