বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৬:১৯ এএম
সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদকে বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম. কাদের এমপি সন্ধ্যায় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যম কর্মিদের ব্রিফিংকালে একথা জানান।
জি. এম. কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ কমলেও শ্বাসকষ্ট হচ্ছিলো। আবার কিডনী কিছুটা কাজ করলেও তার শরীর থেকে বর্জ্য বের হচ্ছিলো না। তাই চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দেয়।
সিএমএই’র চিকিৎসকদের বরাত দিয়ে গোলাম মোহাম্মদ কাদের বলেন, “সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের চিকিৎসকদের কাছে তার সকল রিপোর্ট মেইল করা হয়েছে। কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে এরশাদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়াকে সমর্থন করেনি। পর্যবেক্ষণে রেখে পল্লীবন্ধুর শারীরিক উন্নতি ও অবনতি বিবেচনায় চিকিৎসা দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগ রক্ষা করছেন সিএমএইচ’র বিশেষজ্ঞ চিকিৎসকরা।”
এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর কোন তথ্যে দেশবাসী ও গণমাধ্যম কর্মিদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। তিনি এরশাদের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত