শেষটা ভালো হলো না বাংলাদেশের

bcv24 ডেস্ক    ০৮:৫৫ এএম, ২০১৯-০৭-০৬    359


শেষটা ভালো হলো না বাংলাদেশের

কার্যত এ ম্যাচের আর তেমন কোনো মূল্য ছিল না। পাকিস্তানের সামনে অসম্ভব একটা সমীকরণ ছিল সেমিফাইনালে ওঠার জন্য। বাংলাদেশের সামনে তেমন কিছুও ছিল না। তারপরও একটা সুযোগ ছিল জয় দিয়ে এবারের বিশ্বকাপটা শেষ করার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানে হেরে গেলো মাশরাফির দল। আগে ব্যাট করা পাকিস্তান ৯ উইকেটে ৩১৫ রান করে। জবাবে বাংলাদেশ ৪৪.১ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায়।

৩১৫ রানের জবাব দিতে গিয়ে দলীয় ২৬ রানে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ; সৌম্য ব্যক্তিগত ২২ রান করে ফেরেন। এরপর তামিম ২১ বলে ৮ রান করে ফেরেন। মুশফিক ফিরে আসেন ১৬ রান করে। এরপর যথারীতি বাংলাদেশের হাল ধরেছিলেন সাকিব আল হাসান। তিনি ফেরেন ৬৪ রান করে। এর ফলে ৬০৬ রান নিয়ে গতকাল পর্যন্ত চলতি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার ছিলেন সাকিব।

সাকিব ফেরার আগেই ৩২ রান করে ফিরে আসেন লিটন দাস। এরপর মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মাশরাফিদের ছোটো ছোটো স্কোর আর জয়ের পথ দেখাতে পারেনি বাংলাদেশকে। পাকিস্তানের শাহিন আফ্রিদি তুলে নেন ৬ উইকেট।

টসে জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম উইকেট দ্রুতই হারিয়েছিল। দলীয় ২৩ রানে ওপেনার ফাখার জামানের উইকেট তুলে নেন সাইফউদ্দিন। এরপর পাকিস্তানকে বিশাল একটা জুটি এনে দেন ইমাম-উল-হক ও বাবর আজম। দুইজন দ্বিতীয় উইকেটে ১৫৭ রান যোগ করেন। বাবর আজম সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে আউট হয়ে ফেরেন। ৯৬ রানে থাকা বাবরকে এলবিডব্লিউ করে ফেরান সাইফউদ্দিন।

পরপরই বাংলাদেশ আরো দুটি উইকেট তুলে নেয়। ২৭ রান করে হাফিজ ফেরেন মেহেদী হাসান মিরাজের বলে। পরপরই হারিস সোহেল ৬ রানে ফেরেন মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় শিকার হয়ে। এর আগে সেঞ্চুরি করেই মুস্তাফিজের প্রথম শিকার হন ইমাম। তিনি ঠিক ১০০ বলে ১০০ রান করে ফেরেন।

এরপর পাকিস্তানের লোয়ার অর্ডার সঙ্গে নিয়ে টেনে নেওয়ার চেষ্টা করেন ইমাদ ওয়াসিম। কিন্তু তিনি পেরে ওঠেননি। সাইফউদ্দিন তৃতীয় উইকেট শিকার করেন ওয়াহাব রিয়াজকে আউট করে। আর মুস্তাফিজ তুলে নেন আরো ৩ উইকেট।

এই নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ম্যাচে ৫ উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান। ২০ উইকেট নিয়ে গতকাল পর্যন্ত তিনি ছিলেন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো মুস্তাফিজ গতকাল বাংলাদেশের পক্ষে দ্রুততম ও বিশ্বের চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করে ফেলেন।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত