শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৩ এএম
শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানে হেরে বাংলাদেশের শেষটা বিষাদময় হলেও এই বিশ্বকাপে ঠিকই আলাদা ছাপ রেখে গেলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
সাকিবের জন্য তো এ বিশ্বকাপ তার বর্ণময় ক্যারিয়ারের উজ্জ্বলতম অধ্যায় হয়ে থাকবে। রেকর্ডরাঙা টুর্নামেন্টের শেষ ম্যাচেও একটি কীর্তি গড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। লর্ডসে কাল পাকিস্তানের বিপক্ষে এবারের আসরে নিজের শেষ ইনিংসে সাকিব করেছেন ৬৪ রান। সব মিলিয়ে দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে আট ইনিংসে সর্বোচ্চ ৬০৬ রান নিয়ে বিশ্বকাপ শেষ করলেন সাকিব।
এক বিশ্বকাপে তার আগে সাতটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার কীর্তি ছিল শুধু ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারের। রেকর্ড বইয়ের আরেকটি অধ্যায়েও শচীনের পাশে নাম লিখিয়েছেন সাকিব।
বিশ্বকাপের এক আসরে সাকিব ছাড়া ছয়শ’ রানের কীর্তি আছে শুধু শচীন (৬৭৩) ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেনের (৬৫৯)। দু’জনই সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।
৬০৬ রানের পাশাপাশি সাকিব নিয়েছেন ১১ উইকেট, যা বিশ্বকাপ ইতিহাসেরই সেরা অলরাউন্ড পারফরম্যান্স। অন্যদিকে রান একটু বেশি দিলেও বিশ্বকাপ মঞ্চে টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ইতিহাসের পাতা রাঙিয়েছেন বাংলাদেশের পেস আক্রমণের নেতা মোস্তাফিজুর রহমানও।
শুক্রবার লর্ডসে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানে পাঁচ উইকেট নিয়ে মোস্তাফিজ গড়েছেন জোড়া কীর্তি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে তিনি পাঁচ উইকেট নিলেন একাধিকবার।
দ্বিতীয় কীর্তিটা বৈশ্বিক মানদণ্ডেই অনন্য। কাল নিজের দ্বিতীয় উইকেটটি দিয়েই ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁ-হাতি পেসার। উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে মোস্তাফিজের লাগল মাত্র ৫৪ ম্যাচ।
বাংলাদেশের পক্ষে যা দ্রুততম। ওয়ানডে ইতিহাসে মোস্তাফিজের চেয়ে কম ম্যাচে এই মাইলফলক ছোঁয়ার কীর্তি আছে শুধু আফগানিস্তানের রশিদ খান (৪৪), অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (৫২) ও পাকিস্তানের সাকলাইন মুশতাকের (৫২)।
মোস্তাফিজের আগে বাংলাদেশের পক্ষে দ্রুততম শত উইকেটের রেকর্ডটি ছিল আবদুর রাজ্জাকের (৬৯)। সেই রেকর্ড ভাঙার পাশাপাশি বাংলাদেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন মোস্তাফিজ। তার আগে এ কীর্তি ছিল শুধু তামিম ইকবাল ও শাহাদাত হোসেনের।
তবে তাদের কীর্তিটা ছিল টেস্টে। আট ইনিংসে ২০ উইকেট নিয়ে নিজের অভিষেক বিশ্বকাপ শেষ করলেন মোস্তাফিজ। কাল পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।
বিশ্বকাপের এক আসরে এটাই বাংলাদেশের কোনো বোলারের সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি পাঁচবার পাঁচ উইকেট নেয়ার রেকর্ডও এখন মোস্তাফিজের।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত