বিশ্বকাপ শেষে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে যা জানালেন মাশরাফি

bcv24 ডেস্ক    ০৮:৫৮ এএম, ২০১৯-০৭-০৬    385


বিশ্বকাপ শেষে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে যা জানালেন মাশরাফি

ক্রিকেটকে কবে বিদায় জানাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা তা নিয়ে গুঞ্জন চলছিল চরমমাত্রায়। এ বিষয়ে বাংলাদেশ দলনায়কের তীব্র কটাক্ষ করেছেন অনেককে।

অনেকেই আবার চান মাশরাফি অধিনায়ক হিসেবেই দলে থাকুক। খেলার সঙ্গে আবেগ মিশিয়ে তারা বলছেন, পারফরম্যান্স দিয়ে নয় মাঠে 'তুই পারবি' বলা মাশরাফি থাকলেই দল ভালো খেলবে।

তবে মাশরাফি তার আর্ন্তজাতিক ক্রিকেট ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও বিশ্বকাপ পর্ব যে তার শেষ তা সবারই জানা।

গত এক সপ্তাহ ধরে টাইগার অধিনায়কের অবসর নিয়ে গুঞ্জনটা ডাল পালা মেলে বট বৃক্ষ হওয়ার আগেই তা ছেটে দিলেন মাশরাফি নিজেই।

মাশরাফি জানালেন, লর্ডসে নয় দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়ার ঘোষণা দেবেন তিনি। তবে সেটা কবে হবে তা স্পষ্ট করে জানাননি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও একই প্রশ্ন উঠল একটু ভিন্নভাবে। তাকে প্রশ্ন করা হলো, বিশ্বকাপ তো শেষ। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

সহজ ভাষায় বাংলাদেশের সফলতম অধিনায়কের উত্তর, ‘আপাতত পরিকল্পনা বাড়ি যাওয়া। শনিবার রাতেই দেশের উদ্দেশে লন্ডন ছাড়ছি আমরা।’

একই জবাব দিয়েছেন পুরস্কার বিতরণী মঞ্চেও। সেখানে মাশরাফি বলেন, ‘আমি এখন বাড়ি যাব। সেখানে গিয়ে আমার ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

যাই হোক আপাতত বিশ্রামই তার পরিকল্পনা, এমনটাই বোঝালেন এই নড়াইল এক্সপ্রেস।

যদি পাকিস্তানের বিপক্ষের শুক্রবারের ম্যাচই মাশরাফির শেষ আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ হয় তবে ১৬ বছরের ক্রিকেট জীবনের ইতি টানবেন মাশরাফি।

যদিও গত ২৭ জুন ইএসপিএনক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেছিলেন, তার অবসরের সিদ্ধান্তটা বোর্ডের ইশারার দিকেই ঝুলে আছে।

তিনি বলেছিলেন, ‘এখনই খেলা ছাড়ছি না। আমি আরও খেলব। বোর্ড থেকে কোনো নির্দেশনা এলে আলাদা কথা। তবে ব্যক্তিগতভাবে আমার আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার চিন্তা নেই।’

সে সময় বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের পর মাশরাফি খেলা চালিয়ে যেতে চাইলে বোর্ড তার ইচ্ছাকে সম্মান দেখাবে। কারণ মাশরাফির নেতৃত্বেই বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক উত্থান। বাংলাদেশের ক্রিকেটে ‘মাশরাফি’ একটা আবেগেরও নাম। বিসিবির যদিও ধারণা, বিশ্বকাপের পর হয়তো মাশরাফি নিজেই অবসরের ঘোষণা দেবেন, তবে না দিলেও তারা সেটিতে আপত্তি করবে না।

উল্লেখ্য, ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু হয়েছিল এই নড়াইল এক্সপ্রেসের। ডারবানে কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন তিনি। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে শেষ হলো তার বিশ্বকাপ ক্যারিয়ার।

এই ষোল বছরে চারটি বিশ্বকাপ খেলেছেন মাশরাফি। ঘরের মাঠে ইনজুরির কারণে ২০১১ বিশ্বকাপ খেলতে পারেননি। দেশের বাইরে ২০০৩, ২০০৭, ২০১৫ ও ২০১৯ এর বিশ্বকাপে অংশ নিয়েছেন।

শেষ ম্যাচে হারের পর কোনো আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নের মাশরাফি বলেন, ‘কোনো আক্ষেপ নেই। আমিতো আগেই জানিয়ে এসেছি এটাই আমার শেষ বিশ্বকাপ।’

জানা গেছে, শনিবার লন্ডনের স্থানীয় সময় রাত সোয়া দশটার ফ্লাইটে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন মাশরাফি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত