শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৬ এএম
ইংল্যান্ডের বিপক্ষে হাত খুলে না খেলায় সমালোচিত হয়েছিলেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ইংল্যান্ডের কাছে হেরে সেদিন সেমিফাইনাল নিশ্চিত হওয়ার বিষয়টি পিছিয়ে গিয়েছিল ভারতের। ধোনি যখন ব্যাট করছিলেন ম্যাচ তখনও ভারতের হাতেই ছিল। এমন পরিস্থিতিতে বহুবার ম্যাচ বের করে জয় এনে দিয়েছেন মি. ফিনিশার। কিন্তু ওই ম্যাচে তার মন্থর গতির ব্যাটিংয়ের কারণে ইংলিশদের বিপক্ষে ৩১ রানে হেরে যায় ভারত।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম পরাজয় দেখে কোহলিরা। আর সে হার মেনে নিতে পারেনি ভারতীয় সমর্থকরা। হারের জন্য ধোনিকেই বেশি দুষেছেন তারা।
সোশ্যাল মিডিয়ায় ধোনিকে কটাক্ষ করে কত কিছুই না লিখেছেন ভারতীয় সমর্থকরা। কিন্তু এসব নেতিবাচক মন্তব্য তিন দিন পরেই উল্টে গেল। যেসব নেটিজেন ধোনিকে ১ জুলাই থেকে সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিচ্ছিলেন তারাই আবার ধোনির বন্দনায় মাতলেন।
এর পেছনেই রয়েছে একটি ছবি। গত ৪ জুলাই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল হয় ধোনির মুখ থেকে রক্ত ঝরছে এমন একটি ছবি। ধোনির এমন রক্তাক্ত মুখ দেখে টনক নড়ে ভারতীয় ভক্ত-সমর্থকদের।
ছবির পেছনের কারণ হিসেবে এমএস ধোনির অফিসিয়াল টুইটারে জানানো হয়, ওইদিন ম্যাচে কিপিং করার সময় বলের আঘাতে আঙুলে চোট পান ধোনি। তবু সাবালিল ভঙ্গিতেই উইকেটের পেছনের দায়িত্ব পালন করে গেছেন। এরপর আঙুলে টেপ জড়িয়ে ব্যাটিংয়ে নামেন। ওই সময় একই জায়গায় আবারও আঘাত পান তিনি। শেষে মাঠ ছাড়ার সময় নিজের বৃদ্ধাঙ্গুল চুষে মুখ থেকে রক্ত ফেলেন ধোনি। আর সেই দৃশ্য তুলে নেয় ফটো সাংবাদিকরা।
একই আঙুলের দুই বার চোট পেলেও ভক্ত-সমর্থক থেকে শুরু করে সতীর্থদের কাউকেই বিষয়টি জানাননি ধোনি। চোট নিয়ে কিপিং চালিয়ে যান পরে ব্যাটিং করেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
ক্রিকেটের প্রতি ধোনির এমন একাগ্রতা দেখে ফের তার প্রশংসায় মেতে উঠেন ভক্ত-সমর্থকরা। ইংল্যান্ডের বিপক্ষে হারের কথা যেন ভুলেই গেছেন তারা।
প্রসঙ্গত গত ৩০ জুন নিজেদের সপ্তম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ভারতের দরকার ছিল ৭১ রান। তখন ক্রিজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব। কিন্তু বড় কোনো শট না খেলে সিঙ্গেলস নিতে থাকেন ধোনি। এতে সেদিন গ্যালারির দর্শকর হায় হায় চিৎকার করতে থাকে।
শেষ পাঁচ ওভারে ধোনি-যাদকের ব্যাট থেকে আসে মাত্র ৩৯ রান। শেষ পর্যন্ত ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন ধোনি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত