ওয়াশিংটন মেট্রো এলাকায় বাগডিসি’র অগ্রযাত্রা এবং ফোবানা সম্মেলন-২০২১

bcv24 ডেস্ক    ১২:৪৮ পিএম, ২০১৯-০৭-০৬    761


ওয়াশিংটন মেট্রো এলাকায় বাগডিসি’র অগ্রযাত্রা এবং ফোবানা সম্মেলন-২০২১

ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকার অন্যতম বৃহৎ সংগঠন- বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হিসেবে বাগডিসি’র  সুদীর্ঘ এক দশকেরও বেশী সময় ধরে নানা চড়াই উৎড়াই পেরিয়ে এগিয়ে চলেছে এর প্রত্যয়ী পথচলা, সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন ও মানব কল্যাণমূলক কাজের প্রতিশ্রুতি নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে নানা কার্যক্রম হাতে নিয়ে, লক্ষ্য ছিল সামাজিক-সাংস্কৃতিক চর্চা, সেবা ও উন্নয়ন। 

বিগত বেশ কয়েক বছরে ওয়াশিংটন মেট্রো এলাকায় সমাজের অন্যান্য সংগঠনগুলোর মাঝে বাগডিসির একটি স্বতন্ত্র ভাবমূর্তি গড়ে উঠেছে বাগডিসি’র বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের জন্য। সমাজ উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি বাগডিসি পায়ের ছাপ রেখেছে ভিন্ন ধারায় মানবাধিকারের পক্ষে সোচ্চার হয়ে এবং সমাজ সেবামূলক কাজে সক্রিয় অবদান রেখে। এছাড়া স্বদেশের প্রতি দায়বদ্ধতায় এগিয়ে গিয়েছে নানা প্রাকৃতিকে দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে। 

এখানে বিশেষভাবে উল্লেখ্য, ওয়াশিংটন মেট্রো এলাকায় বাগডিসি’র সামাজিক ভূমিকা ও নেতৃত্ব অত্যন্ত বলিষ্ঠ। আর তাই ২০১৬ সালে ওয়াশিংটনে যে ৩০তম ফোবানা সম্মেলন হয়েছিল, তার স্বাগতিক সংগঠন ছিল বাগডিসি। 

এছাড়া ২০১৭ সালে আয়োজিত ৩১তম ফোবানা সম্মেলনে (মায়ামী, ফ্লোরিডা) এবং ২০১৮ সালে আয়োজিত ৩২তম ফোবানা সম্মেলনে (আটলান্টা, জর্জিয়া) সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রথম পুরস্কার অর্জন করার গৌরব অর্জন করে।

বিগত সময়ে বাগডিসি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি উন্নয়নমূলক ও মানবকল্যাণ ক্ষেত্রেও বাগডিসি বলিষ্ঠ ভূমিকা রেখেছে, যেমন- বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে আর্থিক অনুদান প্রদান, বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠির আশ্রয়গ্রহণের পর তাদের সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানো, মানবাধিকারের পক্ষে বিবেকবোধ নিয়ে তাদের অমানবিক অবস্থার প্রতিবাদ করা এবং সুষ্ঠু রাজনৈতিক সমাধানের জন্য ইতিবাচক মতবাদ গড়ে তোলার জন্য ওয়াশিংটন ডিসি’তে প্রতিবাদ সভা এবং স্টেট ডিপার্টমেন্টে প্রতিবাদ স্মারকলিপি পেশ করা, বাংলাদেশের দুঃস্থ-পঙ্গুদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের সাহায্যার্থে সিআরপির জন্য (সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড, সি আর পি) তহবিল সংগ্রহ ও আর্থিক সাহায্য করা ইত্যাদি। ভবিষ্যতে এর কার্যক্রমের পরিধি আরো বিস্তৃত হবে, এটাই বাগডিসি’র অঙ্গীকার।  

 

 

ফোবানা সম্মেলন-২০২১ বাগডিসির ভাবনাঃ-

অতীতে ফোবানা সম্মেলন (২০১৬) আয়োজনের অভিজ্ঞতার আলোকে ও দীর্ঘ সময় ধরে বলিষ্ঠ সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নের প্রেক্ষাপটে আগামীতেও বাগডিসি ফোবানা সম্মেলন (২০২১) আয়োজন করার জন্য আগ্রহী এবং এ বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতি আলোচনা শুরু করেছে। ফোবানা সম্মেলনের মতো বিশাল সম্মেলনের আয়োজনে সঠিক নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য সংগঠন হিসেবে বাগডিসি আগামীতে এই ফোবানা সম্মেলন আয়োজনে ওয়াশিংটন মেট্রো এলাকার সমস্ত সংগঠনের সাথে হাতে হাত মিলিয়ে একত্রে কাজ করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ এবং বিভিন্ন সংগঠনের সাথে এ বিষয়ে আলোচনা শুরু করেছে ইতোমধ্যেই। 

এছাড়া বাগডিসি’র রয়েছে পর্যাপ্ত আর্থিক তহবিলের উৎস, যা ফোবানা সম্মেলনের মতো মহা সম্মেলন আয়োজনের অন্যতম বিবেচ্য বিষয়। তাই ফোবানা কেন্দ্রীয় কমিটির সুযোগ্য নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় এবং ওয়াশিংটন মেট্রো এলাকার সকল সংগঠনের সক্রিয় সহযোগিতায় ফোবানা সম্মেলন-২০২১ আরেকটি ইতিহাস রচনা করবে বলে বাগডিসি আশা পোষণ করছে। 

বাগডিসি’র নতুন কার্যকরী পরিষদে এসেছে নতুন-পুরাতনের সেতুবন্ধনে এক অভিনব নেতৃত্বের ছোঁয়া। প্রাজ্ঞজনের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে অদম্য উৎসাহে এগিয়ে চলছে কার্যকরী পরিষদের নতুন নেতৃত্ব এবং আগামীতে বাগডিসি’র কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার জন্য তারা দৃঢ় প্রত্যয়ী। আগামীতেও বাগডিসি তাদের উন্নয়নমূখী, সমাজসেবামূলক পদক্ষেপ এবং সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবার প্রত্যাশা নিয়ে নানা কার্যপরিকল্পনা গ্রহণ করেছেন। বাগডিসি যেমন অতীতে, তেমনি আগামীতেও এর সামাজিক-সাংস্কৃতি কার্যক্রম নিয়ে এগিয়ে যাবে আমাদেরই প্রবাসী সমাজের কল্যাণে- এটাই সমাজ কল্যাণে বাগডিসি’র প্রত্যয়ী পথচলা।


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত