ভিন্ন পরিবেশে নতুন এক স্পাইডারম্যান

bcv24 ডেস্ক    ০৭:৩২ পিএম, ২০১৯-০৭-০৮    340


ভিন্ন পরিবেশে নতুন এক স্পাইডারম্যান

জুলাইয়ের শুরুতেই মুক্তি পেয়েছে ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’। ২ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ছবিটি। এরপর ৫ জুলাই (শুক্রবার) মুক্তি পায় বাংলাদেশেও। স্টার সিনেপ্লেক্সে চলছে বিশ্বজুড়ে আলোচিত এই সিনেমা।

দেয়াল বেয়ে উঠতে পারা অদ্ভুত ক্ষমতাসম্পন্ন এই মাকড়সামানব সুপারহিরোর জন্য ভক্তদের থাকে তুমুল আগ্রহ। দুই বছর আগে মুক্তি পাওয়া সিরিজের সর্বশেষ ছবি ‘স্পাইডারম্যান: হোমকামিং’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এরপর থেকেই নতুন সিনেমার জন্য দর্শক অপেক্ষা করতে থাকেন। শুরু থেকে এবারও দুর্বার গতিতে চলছে স্পাইডারম্যান।

ছবির পরিচালক জন ওয়াটস। স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এই চরিত্রে এটি তার দ্বিতীয় ছবি। আরেক জনপ্রিয় সুপারহিরো ঘরানার সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’র কয়েকটি বিশেষ দৃশ্যে দেখা গেছে তাকে।

‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ এ এবার নতুন এক শত্রুর মোকাবেলা করছেন স্পাইডারম্যান তথা পিটার পার্কার। স্কুলের এক শিক্ষা সফরে ইউরোপ ভ্রমণে যান তিনি। ওই শিক্ষা সফরে যান তার পছন্দের মানুষ, স্কুলের আরেক শিক্ষার্থী এমজে। ইউরোপ ভ্রমণে গিয়ে নিজের মতো করে সময় কাটানোর পাশাপাশি এমজেকে ভালবাসার কথা জানানোর পরিকল্পনা করেন পিটার। এমজে চরিত্রে অভিনয় করেছেন গায়িকা ও অভিনেত্রী জেনডায়া।

এবার স্পাইডারম্যানকে নিউইর্য়কের কুইন্স থেকে বিশ্বের অন্যান্য শহরে পাঠানো হয়েছে। তাকে লন্ডন, ভেনিস ও প্রাগে ঘুরতে দেখা যায়। কোনো সুপারহিরো নয় একেবারে সাধারণের বেশে চলার প্রত্যাশা পিটারের। কিন্তু যেখানেই যাচ্ছেন বিপদ পিছু নিচ্ছে তার। নিজেকে আড়াল করে রাখা যেন অসম্ভব।

মার্ভেলের এ বছর মুক্তি পাওয়া এক দশকব্যাপী চলে আসা সুপারহিরো সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’র শেষ সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয় স্পাইডারম্যানের নতুন সিনেমাটি। এতে উঠে এসেছে ভুয়া সংবাদ ও সংবাদকে বিকৃতভাবে উপস্থাপন করার বিষয়গুলো। এই ছবিতে নতুন একটি চরিত্র কুয়েন্টিন বেকের ভূমিকায় অভিনয় করেছেন জ্যাক গাইলেনহাল।

গত ১৫ জানুয়ারি ছবির টিজার ট্রেলার মুক্তি পায়। মুক্তি পেয়েই সনির সবচাইতে বেশি দেখা সিনেমার ট্রেলার হিসেবে রেকর্ড করে, যা আগে ছিল স্পাইডারম্যান হোমকামিংয়ের দখলে। সবমিলে এবারও দর্শকনন্দিত হতে পারে মাকড়সামানব।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত