‘আব্বাস’র প্রচারণায় নেই অভিনেত্রী সাবা!

bcv24 ডেস্ক    ০৭:৩৫ পিএম, ২০১৯-০৭-০৮    322


‘আব্বাস’র প্রচারণায় নেই অভিনেত্রী সাবা!

গত ৫ জুলাই ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন। তার বিপরীতে দেখা গেছে অভিনেত্রী সোহানা সাবাকে।

মুক্তির আগে থেকেই সিনেমাটির প্রচার-প্রচারণায় পরিচালক সাইফ চন্দন ও নায়ক নিরব হোসেনসহ সিনেমার সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করলেও দেখা মেলেনি সোহানা সাবার।

সিনেমাটির প্রচারণায় কেন নেই সোহানা সাবা? এমন প্রশ্নের জবাবে পরিচালক সাইফ চন্দন  বলেন, ‘আমি যতদূর জানি তার বাবা অসুস্থ। এ কারণে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তাই সিনেমার প্রচারণায় নেই।’

এদিকে, সিনেমা মুক্তির আগে ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে সক্রিয় দেখা গেলেও সিনেমার প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেন প্রচারণায় অংশ নেয়নি সিনেমার নায়িকা এমন প্রশ্নে জবাবে সাইফ চন্দন বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই বলতে পারবো না কে কেন প্রচারণায় অংশ নেয়নি। আপনি তাকেই প্রশ্নটা করতে পারেন।’

এ ব্যাপারে কথা বলতে অভিনেত্রী সোহানা সাবার মোবাইল নম্বর ও সামজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

তবে এ ব্যাপারে সিনেমাটির নায়ক নিরব বলেন, ‘আমিও জানি সে দেশের বাইরে, আর কেন প্রচারণায় অংশ নেয়নি আমি এ ব্যাপারে মন্তব্য করতে চাই না।’

সিনেমাটির পরিচালক ও নায়ক কৌশলে ব্যাপারটি এড়িয়ে গেলেও খবর, সিনেমার শুটিং শেষ হওয়ার পর থেকে এর নাম ও বেশ কিছু বিষয় নিয়ে সিনেমার সংশ্লিষ্টদের সঙ্গে ঝামেলায় জড়ান সোহানা সাবা। সে কারণে কোন মাধ্যমে সিনেমাটির প্রচারণায় অংশ নেয়নি এই অভিনেত্রী।

১৬ জুন আনকাট সেন্সর পাওয়া অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘আব্বাস’-এ দেখা যাবে পুরান ঢাকার একটি ছেলের বেড়ে ওঠা ও এলাকার ত্রাস বনে যাওয়ার গল্প। ‘আব্বাস’ প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

সিনেমাটিতে আরও রয়েছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত