শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৫ এএম
কোপা আমেরিকায় দুর্নীতি ও রেফারিংয়ের মান নিয়ে কড়া অভিযোগ তোলা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সমালোচনা করেছেন ব্রাজিলের কোচ তিতে। শিরোপা জেতার পর বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বলেছেন হার মেনে নিতে।
কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বল দখলের এক পর্যায়ে চিলির গারি মেদেলের সঙ্গে ধাক্কাধাক্কি হয় মেসির। আর্জেন্টাইন ফরোয়ার্ড তেমন কোনো প্রতিক্রিয়া না দেখালেও প্যারাগুয়ের রেফারি দুজনকেই সরাসরি লালকার্ড দেখান।
ম্যাচের পর তৃতীয় স্থানের পদক নেওয়ার জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না যাওয়া মেসি ধুয়ে দেন আয়োজক এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে। ব্রাজিলকে শিরোপা জেতাতে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন আর্জেন্টিনা অধিনায়ক।
এর আগে ব্রাজিলের কাছে ২-০ গোলে সেমি-ফাইনালে হারের পর আর্জেন্টিনার দুটি পেনাল্টির আবেদনের ক্ষেত্রে রেফারি ভিএআর প্রযুক্তির সহায়তা না নেওয়ায় সমালোচনা করেছিলেন মেসি।
পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা ব্রাজিল কোচ তিতেও মনে করেন চিলি ম্যাচের ঘটনায় মেসির জন্য হলুদ কার্ড যথেষ্ট ছিল। কিন্তু বার্সেলোনা ফরোয়ার্ডের কথাগুলো ভালো লাগেনি ব্রাজিল কোচের। মেসিকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
“তাকেও কিছু শ্রদ্ধা দেখাতে হবে। তাকে অবশ্যই বুঝতে হবে এবং তাকে পরাজয় মেনে নিতে হবে।”
“আমরাও অনেকবার শিকার হয়েছি; এমনকি বিশ্বকাপেও। তাই সতর্ক থাকতে হবে। প্রত্যেকের নিজস্ব সমস্যা আছে এবং আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে।”
পেরুর আর্জেন্টাইন কোচ রিকার্দো গার্সিয়াও মেসির অভিযোগের সঙ্গে একমত নন। ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো এ মন্তব্য নিয়ে কোনো কথা বলতে চাননি।
“তারা যেটা চায় বলতে পারে। আমরা শুধু ব্রাজিল নিয়ে কথা বলি।”
সাবেক বার্সেলোনা সতীর্থের সঙ্গে একমত নন ব্রাজিলের অধিনায়ক দানি আলভেসও।
“আমি মেসির কথার সঙ্গে একমত নই। এখানে আমরা পেশাদার খেলোয়াড়। এই প্রতিযোগিতার জন্য অনেক পরিশ্রম করেছি, লড়াই করেছি। যোগ্য দল হিসেবেই ব্রাজিল আর্জেন্টিনাকে সেমি-ফাইনালে হারিয়েছে। … অন্য লোকেরা কি বললো, এমনকি মেসি কি বললো, সেটা নিয়ে আমরা ভাবব না”
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত