সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম
যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি ও নিষেধাজ্ঞার মুখেই রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গ্রহণ করেছে তুরস্ক। শক্তিশালী এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার প্রথম চালান নিয়ে রোববার রাশিয়া থেকে বিশেষজ্ঞরা তুরস্কের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
সোমবার বসনিয়ার রাজধানী সারায়েভো রওয়ানা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এ কথা জানান। খবর আনাদলুর।
এরদোগান বলেন, রাশিয়ার পাঠানো কার্গো বিমানে সিস্টেমটি লোড করার কাজ চলছে। অত্যাধুনিক প্রযুক্তির এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে তুরস্ক পুরোপুরি প্রস্তত রয়েছে বলেও জানান তিনি।
আনাদলুর খবরে বলা হয়, রাশিয়ার সামরিক বিমানঘাঁটি থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র বহনকারী দুইটি কার্গো বিমান আঙ্কারার উদ্দেশে রওয়ানা হয়েছে। সোমবার অথবা মঙ্গলবারের মধ্যেই তা তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে।
এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনার জন্য ২০১৭ সালের ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি সই করেন এরদোগান।
কিন্তু মার্কিন সরকার শুরু থেকেই এ চুক্তির তীব্র বিরোধিতা করে বলেছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হিসেবে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনা তুরস্কের উচিত হবে না।
এ হুশিয়ারি সত্ত্বেও আঙ্কারা মস্কোর কাছ থেকে এস-৪০০ সংগ্রহ করলে তুরস্কের ওপর তিন ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।
তবে এ বিষয়ে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের অবস্থান ধোয়াশার মধ্যে রয়েছে। রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গ্রহণ করলে কোনো নিষেধাজ্ঞা জারি হবে কি না, তা স্পষ্ট করেনি ওয়াশিংটন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত