মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৪ এএম
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সমরাস্ত্র নয় নির্মাণ ভাঙার ডিনামাইট ব্যবহার করে বিজিএমইএ ভবনটি ভাঙা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এমনভাবে ভবনটি ভাঙা হবে যে একঘণ্টার মধ্যে ভবনটি সেখানেই দুমড়ে-মুচড়ে দেবে যাবে। এতে আশপাশের কোনো ক্ষতিও হবে না।
তিনি বলেন, হাতিরঝিলে বিজিএমইএ ভবনটি ম্যানুয়াল নয়, ডিনামাইট ব্যবহার করে আধুনিক প্রযুক্তিতে ভাঙা হবে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শ. ম রেজাউল করিম বলেন, ভবনটি ভাঙতে আমরা পত্রিকায় টেন্ডার আহ্বান করেছি। আগামী ২৪ এপ্রিলের মধ্যে দরপত্র দাখিলের শেষ দিন, এরপর ২৫ এপ্রিল চূড়ান্ত হবে কোন প্রতিষ্ঠান ভবন ভাঙার কাজ করবে। তবে যদি কোনো প্রতিষ্ঠান না পাওয়া যায় তাহলে রাজউক নিজেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভবনটি ভেঙে ফেলবে। প্রয়োজনে বিদেশিদের ভাড়া নিয়ে এসে ভবনটি ভাঙবে।
তিনি আরও বলেন, আমাদের দেশে এমন প্রযুক্তি আছে যা দিয়ে দ্রুত ভবনটি ভেঙে ফেলা যাবে। সময় হলেই তা দেখা যাবে। তবে কোনো ভাবেই মাস অতিক্রম হবে না। তিন মাসের মধ্যে ওই এলাকায় পানি প্রবাহ নিশ্চিত করা হবে।
ডিনামাইট ব্যবহার করে ভবনটি ভাঙার কারণে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এই কাজের জন্য সিভিল এভিয়েশনই যথেষ্ট। ভবনটি ভাঙার সময় আশপাশের এলাকার কোনো ক্ষতি যেন না হয়, সেজন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
হাতিরঝিলের মতো সুন্দর একটি জায়গায় বিজিএমইএ ভবনটি বিষফোঁড়া হয়ে ছিল উল্লেখ করে শ ম রেজাউল করিম বলেন, এই ভবনটি যে এখানে গড়ে উঠেছিল, সেটি তৎকালীন সরকারের প্রধান থেকে শুরু করে সবার ব্যর্থতা। এখন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ভবনটি ভাঙা হচ্ছে। এরই মধ্যে ভবনটি দখল নেওয়া হয়েছে। সব ধরনের ইউটিলিটি সংযোগ (গ্যাস, বিদ্যুৎ, পানি) বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনের সব প্রতিষ্ঠানসহ ভবনটিকে সিলগালা করা হয়েছে।
বিজিএমইএ ভবন ভেঙে ফেলার এই ঘটনার মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিতে চায় বলে জানান গণপূর্তমন্ত্রী রেজাউল করিম। তিনি বলেন, এই ভবন ভাঙার মধ্য দিয়ে প্রমাণ করা হচ্ছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এর মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই, অবৈধ স্থাপনা যেগুলো আছে, সেসব পর্যায়ক্রমে উচ্ছেদ করা বা ভেঙে ফেলা হবে।
উল্লেখ্য,মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সিলগালা করার পর বিজিএমই ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ভবনের ভেতরে এখনও বহু প্রতিষ্ঠানের মালামাল রয়েছে।যা সরিয়ে নিতে আরও সময় চায় প্রতিষ্ঠানগুলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত