সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ২০ শতাংশে পৌঁছাতেও ইরান এখন কোনো দ্বিধাবোধ করবে না বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।
সোমবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ছয় বিশ্ব পরাশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির কয়েকটি ধারা থেকে ইরান সরে এসেছে। তাই বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা চলছে।
ইরানের আণবিক শক্তি সংস্থার এ মুখপাত্র আরও বলেন, ২০ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখন দরকার নেই তবে প্রয়োজন হলে ইরান তা করবে। যখন আমরা ৩.৬৭ মাত্রাকে বাতিল করেছি তখন ২০ মাত্রায় যেতে আমাদের সামনে কোনো বাধা নেই।
২০১৫ সালে ছয় পরাশক্তির সঙ্গে পরমাণু সমঝোতা অনুসারে ৩.৬৭ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারতো ইরান। কিন্তু গত সপ্তাহে ইরান ওই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়। এখন ৪.৫ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে দেশটি।
২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি কমিয়ে আনতে বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের সঙ্গে একটি চুক্তি হয়। শর্ত ছিল ইরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনার বিনিময়ে তাদের ওপর দেয়া অবরোধ ধীরে ধীরে তুলে নেয়া হবে।
বারাক ওবামা আমলে স্বাক্ষরিত এ চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে গত বছরের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প।
২০১৮ সালের নভেম্বরে তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখা হয়। ইউরোপীয় দেশগুলো সমঝোতা বাস্তবায়নের কথা বললেও কার্যত তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করছে ইরান। যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং নিজেদের প্রতিশ্রুতি পালনে ইউরোপীয় দেশগুলোর ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে গত মে মাসে তেহরানও চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত