ফক্স স্পোর্টসের সেরা একাদশে সাকিব-মুশফিক-মোস্তাফিজ

bcv24 ডেস্ক    ০৯:২৬ এএম, ২০১৯-০৭-০৯    503


ফক্স স্পোর্টসের সেরা একাদশে সাকিব-মুশফিক-মোস্তাফিজ

বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে বিশ্বের নজর কেড়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের এই সেরা তিন ক্রিকেটারকে রেখে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ৬টি দলের সেরা পারফর্মারদের নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়ান ভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস।

বিশ্বকাপে আট ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এবং পাঁচটি ফিফটিতে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন সাকিব। এছাড়া ৫.৩৯ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবের মতো বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান।

বিশ্বকাপে আট ম্যাচে এক সেঞ্চুরি এবং দুই ফিফটিতে ৫২.৪২ গড় ও ৯২.৬৭ স্ট্রাইক রেটে ৩৬৭ রান করেছেন মুশফিকুর রহিম।

অন্যদিকে মোস্তাফিজুর রহমান আট ম্যাচে ২৪.২০ গড়ে ২০টি উইকেট শিকার করেন। শুধু তাই নয়! বিশ্বকাপে পরপর দুই ম্যাচে ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে পাঁচ উইকেট করে শিকার করেছেন এই কাটার মাস্টার।

বিশ্বকাপে প্রত্যাশিত পারফর্ম করে ফক্স স্পোর্টের একাদশে জায়গা করে নিয়েছেন এই তিন বাংলাদেশি ক্রিকেটার। অস্ট্রেলিয়ান পত্রিকাটির গঠিত এই একাদশে আছেন পাকিস্তানের চারজন, শ্রীলঙ্কার দুইজন, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন করে ক্রিকেটার।

ফক্স স্পোর্টসের সেরা একাদশ: ইমাম-উল-হক (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), সাকিব আল হাসান (বাংলাদেশ), বাবর আজম (পাকিস্তান), ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মুশফিকুর রহিম (বাংলাদেশ), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), মোহাম্মদ আমির (পাকিস্তান), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ও শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত