বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৫:২৩ এএম
আষাঢ়ের ধারায় ফিরছে প্রকৃতি। মৌসুমি বায়ুর প্রভাবে বিদায় বেলায় শুরু হয়েছে আষাঢ়ের অবিরাম বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকেই সারাদেশে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এর প্রভাবে রাঙ্গামাটিতে পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। এতে জেলার সঙ্গে বান্দরবান ও খাগড়াছড়ি যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরী তলিয়ে গেছে পানিতে। অচল হয়ে পড়েছে নগর জনজীবন। রাজধানীতেও থেমে থেমে ঝরছে বৃষ্টি। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের মতে আগামী কয়েকদিন সারাদেশেই ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায় মৌসুমি বায়ু বাংলাদেশের
ওপর সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে রয়েছে প্রবল অবস্থায়। এই অবস্থায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
দেশের স্থলভাগে মৌসুমি বায়ু সক্রিয় ও সাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করায় এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় তারা চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সিনথেটিক অবস্থা বিশ্লেষণ করে আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান। এ অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকাহাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিসের মতে, রবিবার থেকেই দেশের ওপর দিয়ে ভারি বর্ষণ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। দীর্ঘ দাবদাহ কেটে গিয়ে আষাঢ়ের বৃষ্টির ধারায় ফিরেছে। এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। তবে রাজধানীতে এখন পর্যন্ত ভারি বৃষ্টির দেখা মেলেনি। রবিবার থেকে থেমে থেমে বৃষ্টি হলেও সোমবার বিকেল থেকে আধাঘণ্টার বেশি মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অবশ্য এই সামান্য বৃষ্টিতেই স্থানে স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে ঘরে ফেরা মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকেই বৃষ্টিতে ভিজে পুড়ে একাকার হয়েছেন। আবার কেউ কেউ বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আশ্রয় নেয় বিভিন্ন ভবন এবং শেডের নিচে। তবে বৃষ্টি থামলে যাত্রী চাপের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত