বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৫:২৩ এএম
আগামী ১৭ জুলাই প্রকাশ হবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। ওদিন সকালে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের নিয়ে শিক্ষামন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করবেন। এর পর দুুপুরে সংবাদ সম্মেলনে করে সারাদেশে আনুষ্ঠানিক ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি।
সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক ১৭ জুলাই ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০, ২১ ও ২২ জুলাই এ তিন দিনের মধ্যে যে কোন একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল আন্তঃশিক্ষা
বোর্ড। তবে তার আগেই ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ জুলাই সময় দিয়েছেন।
ঘোষণা অনুসারে লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে। রীতি অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে প্রথমে শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি তুলে দেন। এর পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এর পরই একই সঙ্গে সারাদেশের ফল প্রকাশ হয়।
গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।
উল্লেখ্য, গত বছর পাসের হার ছিল ৬৪ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ হাজার ২৬২ জন। আগের ১০ বছরের মধ্যে গত বছরই পাসের হার ছিল সবচেয়ে কম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত