শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৩ এএম
বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না পাওয়ায় নির্দিষ্ট সময়ের অনেক আগেই টাইগার কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল এই ইংলিশ কোচ। ফলে বাংলাদেশের কোচ হিসেবে আর থাকছেন না রোডস।
সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে (রোডসের সঙ্গে) চুক্তি বাতিল হয়েছে। ২২ জুলাই বোর্ড সভায় শ্রীলঙ্কা সফরে কোচ কে থাকবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। এরই মধ্যে শ্রীলঙ্কা সফরে
যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সূচি নিশ্চিত না হলেও সোমবারই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এ মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে না পারার হতাশার মধ্যে শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কা সফরই হতে যাচ্ছে স্টিভ রোডসের শেষ মিশন। তবে বিসিবি তার আগেই চুক্তি বাতিল করেছে ইংলিশ কোচের সঙ্গে।
২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওই পর্যন্ত বিসিসির সঙ্গে চুক্তি ছিল রোডসের। কিন্তু ১৬ মাস আগেই শেষ হয়ে গেল তার বাংলাদেশ অধ্যায়।
২০১৮ সালের ৭ জুন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রোডসকে নিয়োগ দেয় বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহের ছেড়ে যাওয়া চেয়ারে বসে শুরুটা মোটেও ভালো ছিল না তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নামা মিশনে হারতে হয় ২-০ ব্যবধানে। যদিও ক্যারিবিয়ানদের মাটিতে ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে পায় ৩-১ ব্যবধানের জয়।
তবে রোডসের সেরা সাফল্য আসে ২০১৮ সালের এশিয়া কাপে। দারুণ পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে বাংলাদেশ জায়গা করে নেয় ফাইনালে। যদিও ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ বলে হার মানতে হয় টাইগারদের।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত