সারাদেশে বেকার ২৬ লাখ ৭৭ হাজার

bcv24 ডেস্ক    ০৯:৪৩ এএম, ২০১৯-০৭-০৯    263

 সারাদেশে বেকার ২৬ লাখ ৭৭ হাজার

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন (২০১৬-১৭) অনুযায়ী দেশে শিক্ষিত, স্বল্পশিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার। এর মধ্যে শিক্ষিত ও স্বল্পশিক্ষিতের (যাদের বয়স ১৫ বছর ও তদুর্ধ) সংখ্যা ২৩ লাখ ৭৭ হাজার এবং অশিক্ষিত বেকার ৩ লাখ।

সোমবার সংসদে ডা. রুস্তুম আলী ফরাজীর (পিরোজপুর-৩) এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এ তথ্য জানান। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রীর দেয়া তথ্যে দেখা যায়, শ্রমশক্তি জরিপ ২০১৬-১৭ সালের রিপোর্ট অনুযায়ী ৩ লাখ অশিক্ষিত বেকারের মধ্যে ১ লাখ ২৬ হাজার পুরুষ এবং ১ লাখ ৭৩ হাজার নারী। শিক্ষিত বেকারদের মধ্যে প্রাথমিক পর্যায়ের শিক্ষিত চার লাখ ২৮ হাজার তম্মধ্যে পুরুষ দুই লাখ দুই হাজার এবং নারী দুই লাখ ২৬ হাজার, মাধ্যমিক শিক্ষিত ৮ লাখ ৯৭ হাজার তম্মধ্যে পুরুষ চার লাখ ২২ হাজার এবং নারী চার লাখ ৭৪ হাজার। উচ্চ মাধ্যমিক শিক্ষিত বেকার ছয় লাখ ৩৮ হাজার তম্মধ্যে পুরুষ তিন লাখ ৫৩ হাজার এবং নারী দুই লাখ ৮৫ হাজার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেকার ৪ লাখ পাঁচ হাজার তম্মধ্যে পুরুষ দুই লাখ ৩৪ হাজার এবং নারী এক লাখ ৭১ হাজার এবং অন্যান্য পুরুষ নয় জন।

১২ বছরে ২ কোটি লোকের নতুন কর্মসংস্থান

সংরক্ষিত আসনের নারী এমপি বেগম হাবিবা রহমান খানের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০০৫-০৬ অর্থবছরে দেশে কর্মে নিযুক্ত জনসংখ্যা ছিল চার কোটি ৭৪ লাখ। ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় কোটি আট লাখ। এ সময়ে দেশে প্রায় দুই কোটি লোকের নতুন কর্মসংস্থান হয়েছে।

প্রতিমন্ত্রী আরো জানান, প্রতিনিয়ত বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা বাড়ছে। দেশের মোট জনসংখ্যার মধ্যে ১৫ বছরের ঊর্ধ্ব কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ৫৮ দশমিক দুই শতাংশ। কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্য বেশির ভাগ কৃষির সঙ্গে সম্পর্কিত। যার পরিমাণ ৪০ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত লেবার ফোর্স সার্ভে, ২০১৬-১৭ এর হিসাব অনুযায়ী বর্তমানে বেকারের হার মোট শ্রমশক্তির চার দশমিক দুই শতাংশ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত