শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০৪ এএম
বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের বোন সুনয়না রোশন এক মুসলিম যুবকের সঙ্গে প্রেম করছেন। বোনের প্রেমকে ঘিরে নানা প্রশ্নের সামনে পড়তে হচ্ছে রোশন পরিবারকে। মুসলিম ছেলের সঙ্গে প্রেম করেন বলে বাবা রাকেশ রোশনের চড় খেতে হয়েছে বলেও অভিযোগ তুলেছেন সুনয়না।
সুনয়না জানান, প্রেমিক রুহেল আমিন মুসলিম ধর্মাবলম্বী। রুহেলের সঙ্গে সম্পর্কের জন্য রাকেশ রোশন চড় মেরেছেন সুনয়নাকে। ভাই হৃত্বিক রোশনও এ বিষয়ে তাকে সাহায্য করেননি। বলিউডে নানা বিতর্ক চলছে বিষয়টি।
সাংবাদিক হৃত্বিকের কাছে এ বিষয়ে জানতে চাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃত্বিক বলেছেন, ‘এটি আমাদের পরিবারের অভ্যন্তরীণ, ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয়। দিদির বর্তমান মানসিক পরিস্থিতির কথা ভেবে আমার কিছু বলা উচিত হবে না। জানি না আমাদের মতো আরো কত পরিবার একই পরিস্থিতিতে রয়েছে। আমাদের দেশে এ ধরনের সমস্যার সঠিক প্রতিকারের অভাব। সবাই জানেন আমাদের পরিবার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না।’ এর বেশিকিছু বলতে চাননি হৃত্বিক রোশন।
কিছুদিন আগে সুনয়না অভিযোগ করেন, ‘এক মুসলিম ছেলেকে ভালোবেসেছি বলে বাবা আমাকে চড় মেরেছিল। ওর নাম রুহেল। বাবা বলেছিল, রুহেল জঙ্গি। আমি বাবা-মায়ের বাড়ি থেকে বেরিয়ে আলাদা থাকতে শুরু করি।’
এ বিষয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউত ও তার বোন রঙ্গলি চান্দেলের কাছে সাহায্য চেয়েছিলেন সুনয়না। রঙ্গোলি জানিয়েছেন, একজন মুসলিম ব্যক্তিকে ভালোবাসেন সুনয়না। তাতেই আপত্তি রয়েছে পরিবারের।
রঙ্গোলি দাবি করেছিলেন, সুনয়নাকে মারধর করেছেন বাবা রাকেশ রোশন। হৃত্বিকও মোটেই ভালো চোখে দেখছেন না বোনকে। তিনি নাকি জেলে পাঠানোর চেষ্টা করছেন সুনয়নাকে। সব মিলিয়ে বোনকে নিয়ে বেশ চাপেই আছেন হৃত্বিক। এদিকে আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে হৃত্বিকের নতুন ছবি ‘সুপার থার্টি’।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত