শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৪ এএম
বৃষ্টিতে যাতে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ পণ্ড না হয়ে যায়, সেজন্য টুর্নামেন্টের শেষ দুই ধাপের এই ম্যাচের জন্য রিজার্ভ ডে’র ব্যবস্থা আছে। বৃষ্টির কারণে নির্দিষ্ট দিনে খেলা শেষ না হলে পরদিন আবার সেই খেলা শুরু হবে। যেখানে খেলা থেমেছিলো সেখান থেকেই ম্যাচটি আবার শুরু হবে।
রিজার্ভ ডে’তেও যদি বৃষ্টিতে খেলা না হয়! তখন কি হবে?
উত্তর হলো-যদি বৃষ্টিতে সেমিফাইনাল ম্যাচ বাতিল হয়ে যায়, তখন গ্রুপ পর্যায়ের খেলায় যাদের পয়েন্ট বেশি ছিলো তারা খেলবে ফাইনালে। তবে ফাইনালে যদি বৃষ্টি বাগড়া দেয় এবং রিজার্ভ ডে তেও যদি ফাইনাল ম্যাচ অন্তত ২০ ওভারও অনুষ্ঠিত করা সম্ভব না হয় তখন ফাইনালের দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
এখন ফিরি আজকের ওল্ড ট্রাফোর্ডের ভারত-নিউজিল্যান্ডের বৃষ্টিতে পড়া সেমিফাইনালের ভাগ্যে কি অপেক্ষা করছে সেই হিসেব-নিকেষে।
যদি নিউজিল্যান্ড তাদের শেষের ৩.৫ ওভার আর ব্যাট করতে না পারে তাহলে সম্ভাব্য সমাধান দুটো। প্রথমত: ভারতকে এই ম্যাচ জিততে হলে বৃষ্টি আইন অনুযায়ী ৪৬ ওভারে রান করতে হবে ২৩৭। আর যদি বৃষ্টিতে এই খেলার সময় ২০ ওভারের মধ্যে সীমাবদ্ধ করতে আম্পায়াররা বাধ্য হন, তখন ম্যাচ জিততে সেই ২০ ওভারে ভারতকে করতে হবে ১৪৮ রান।
বৃষ্টির কারণে প্রথম সেমিফাইনাল বন্ধ ছিলো প্রায় আধঘন্টার মতো। হাতে এখনো প্রচুর সময় আছে। মাঠের পানি নিস্কাশন পদ্ধতি অতি আধুনিক। আলোরও সমস্যা নেই। সুর্যকিরণ না থাকলে ফ্লাড লাইড তো জ্বলছেই।
সবমিলিয়ে কোনো কারণে ৯ জুলাইয়ের নির্ধারিত সময়ের মধ্যে নিউজিল্যান্ড-ভারতের সেমিফাইনাল শেষ না হলে পরদিন বুধবার, ১০ জুলাই’র পুরোটা রিভার্জ ডে তো হাতে থাকছেই।
আবারও জানিয়ে দেই-মঙ্গলবার ৯ জুলাই এই সেমিফাইনাল শেষ না হলে ১০ জুলাই সকাল সাড়ে দশটায় পুনরায় খেলা শুরু হবে। ঠিক যেখানে খেলা থেমেছিলো সেখান থেকেই রিজার্ভ ডে’ তে খেলা শুরু হবে।
আর যদি রিজার্ভ ডে তেও বৃষ্টিতে খেলা শুরুই করা না যায়-তাহলে ভারত খেলবে ফাইনালে। কারণ গ্রুপ পর্যায়ে তারা নিউজিল্যান্ডের চেয়ে অনেক অনেক এগিয়ে ছিলো। সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে ভারত সেমিফাইনালে খেলে। আর সবচেয়ে কম পয়েন্ট নিয়ে শেষ দল হিসেবে নিউজিল্যান্ড সেমিফাইনালে নাম লেখায়।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত