টরন্টো থিয়েটার ফেস্টিভ্যালের সফল সমাপ্তি

bcv24 ডেস্ক    ০৩:২২ পিএম, ২০১৯-০৭-১০    743


টরন্টো থিয়েটার ফেস্টিভ্যালের সফল সমাপ্তি

"আন নব উল্লাস হিল্লোল" শীর্ষক অন্যথিয়েটার টরন্টো, বাংলাদেশ থিয়েটার টরন্টো এবং থিয়েটার ফোকস টরন্টো আয়োজিত ফেয়ারভিউ থিয়েটার হলে দুই দিনব্যাপী (জুলাই ৬-৭)
টরন্টো থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৯ এর সার্থক সমাপ্তি হলো। বিকেল ৪টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত আড্ডা, নৃত্য, ঢোল-বাজনা, সেমিনারসহ এবং সর্বমোট ৭টি নাটক মঞ্চস্থ হয়।

প্রথমদিন বিখ্যাত তবলাশিল্পী তানজীর আলম রাজীবের ঢোল বাদনের মধ্যে দিয়ে নাট্য উৎসবের যাত্রা শুরু হয়। এরপর প্রথম দিনের সেমিনার "অভিবাসীর নাট্যচর্চা : বাঙালির রূপ-অরূপের খোঁজ" বিষয়ে মূল নিবন্ধ মিথুন আহমেদ পাঠ করেন। প্রবন্ধের উপর প্রাণবন্ত আলোচনা করেন কবি আসাদ চৌধুরী এবং হাসান মাহমুদ।

সেমিনারের পর সুকন্যা নৃত্যাঙ্গনের পর পর ছয়টি নৃত্য পরিবেশিত হয়।

নৃত্যের পর প্রথম দিনের প্রথম নাটক অন্যথিয়েটার টরন্টো এর ৯ম প্রযোজনা লুৎফর রহমান রিটনের রচনা, জাহিদ হোসেনের সঙ্গীত পরিচালনায়, তীর্থংকর মহলানবিশের আলোক পরিকল্পনায়, ফারহানা শান্তার একক অভিনয়ে মঞ্চস্থ হয় "আত্মহননের পূর্বরাত্রিতে"। নাটকটি নির্দেশনা দেন আহমেদ হোসেন।
এরপর মঞ্চস্থ হয় থিয়েটার ফোকস এর প্রযোজনায় "টেলস অফ বাংলাদেশী ডায়াস্পোরা"। নাটকটি পরিচালনা করেন আরিফ ভূইয়াঁ, পারভেজ চৌধুরী, নয়ন হাফিজ, ইমামুল হক।

তারপর মঞ্চস্থ হতে আমেরিকা থেকে আগত ডিসি মেট্রো থিয়েটরের প্রযোজনায় উইলিয়াম শেক্সপীয়ারের "হ্যামলেট" এর আলী যাকের এর রুপান্তরিত "দর্পণ" নাটক। এটি নির্দেশনা দেন জাফর রহমান। প্রথমদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন চয়ন দাস।

দ্বিতীয়দিন স্লাইড প্রদর্শনীর পর সেমিনার "বাংলা নাট্যচর্চা দেশে বিদেশে" অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ পাঠ করেন আকতার হোসেন আর এতে আলোচনায় অংশগ্রহণ করেন সিডনি থেকে আগত অতিথি বিশিষ্ট নাট্যকর্মী, অভিনেতা জন মার্টিন।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন ইমামুল হক ও আহমেদ হোসেন। এরপর মঞ্চস্থ হয় টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপ এর "হঠাৎ দেখা"। নাটকের নির্দেশক ছিলেন অপরাজিতা দাস।

দ্বিতীয়দিনের দ্বিতীয় নাটক ছিলো ইতিহাস, দেশ সমাজ প্রযোজিত আকতার হোসেন এর রচনা এবং নির্দেশনায় "ইচ্ছাপূরণ"। তারপর মঞ্চস্থ হয় বাংলাদেশ থিয়েটার টরন্টো এর নাটক "এক যে ছিল দুই হুজুর"। রচনা রবিউল আলম আর নাটকটি নির্দেশনা দেন হাবিবউল্লাহ দুলাল এবং রবিউল আলম।

শেষদিনের শেষ নাটক ছিলো অন্যথিয়েটার টরন্টো এর ১০ম প্রযোজনা "অতঃপর হরেন মন্ডল"। বিমল বন্দ্যোপাধ্যায় এর এই নাটকের নির্দেশনা দেন বাহারউদ্দিন খেলন এবং প্রয়োগে ছিলেন আহমেদ হোসেন।
উৎসব উপলক্ষে হিমাদ্রী রায়ের সম্পাদনায় একটি স্মারক বের হয়। চিত্রঋণ -বিদ্যুৎ সরকার।



রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত