শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম
গত ৬ ও ৭ জুলাই দুই দিনব্যাপী টরন্টো বাংলা বইমেলার ১৩তম আসর অনুষ্ঠিত হয়। এ সফল আযোজনের মূল উদ্যোক্তা সাদী আহমেদসহ সকল অংশগ্রহণকারী প্রকাশক, দর্শক, শ্রোতা এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলা বই প্রেমীরা।
মেলায় ছিল ডকুমেন্ট প্রদর্শনী, নর্থ আমেরিকায় নতুন বই পরিচিতি, প্রবাসে সাংবাদিকতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামালের বক্তব্যের পরে শুরু হয় লেখক প্রকাশক অড্ডা। এই প্রাণবন্ত আড্ডায় অংশগ্রহণ করেন ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, কবি আসাদ চৌধুরী, দিলারা
হাফিজ, হাসানাল আব্দুল্লাহ, শেলি জামান খান, প্রকাশক মনিরুল হক, প্রকাশক মেসবাহ আহমেদ, হুমায়ুন কবির ঢালি ও লুৎফর রহমান চৌধুরী ও আরো অনেকে।
অনুষ্টানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। সংগীত পরিবশেন করেন শহিদ খন্দকার টুকু ও শিখা রউফ। মেলার বিভিন্ন পর্বের সঞ্চালনায় ছিলেন, সেলিম এস এইচ চৌধুরী, সাইদা বারী, মৌ মধুবন্তী, জসিম মল্লিক, আশরাফ আলী, দিলারা নাহার বাবু, বিপ্লব কর। মেলার সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্যমেলার কর্ণধার ও মেলার মূল উদ্যোক্তা সাদী আহমেদ।
অনুষ্টানের সমাপ্তি ঘোষণার পূর্বে অনুষ্ঠিত হয় রাফাল ড্র। অন্যমেলার পক্ষ থেকে ছিল প্রথম পুরস্কার- একটা Tablet আর দ্বিতীয় পুরস্কার একসেট রবীন্দ্র রচনা সমগ্র। এ ছাড়া পরবাসী ব্লগের পক্ষ থেকে ছিলো রাফাল ড্রয়ের পুরস্কার – একটা Acer Tablet 8″ 16GB.
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত