পাকিস্তানের পর অল স্টারকেও হারাল বাংলাদেশের এমপিরা

bcv24 ডেস্ক    ১০:৩২ এএম, ২০১৯-০৭-১২    424


পাকিস্তানের পর অল স্টারকেও হারাল বাংলাদেশের এমপিরা

পাকিস্তানের পর অল স্টার একাদশকেও পরাজিত করলেন বাংলাদেশের সংসদ সদস্যরা। ইংল্যান্ডে চলমান ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জয়রথ চলছেই।

বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে। বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে অল স্টার একাদশকেও হারিয়েছে বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে গড়া দলটি।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রান সংগ্রহ করেন বাংলাদেশ দলের সংসদ সদস্যরা। টার্গেট তাড়া করতে নমে ১০৯ রানে ইনিংস গুটায় অল স্টার একাদশ। ২০ রানে জয় পান বাংলাদেশের সংসদ সদস্যরা।

গত বুধবার চলমান বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে।বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে রয়েছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমান এমপি নাঈমুর রহমান দুর্জয়, জুনায়েদ আহমেদ পলক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, নাহিম রাজ্জাক ও মোহাম্মদ আয়েন উদ্দিনের মতো জনপ্রিয় ও তরুণ সংসদ সদস্যরা।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত