শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
রোটারী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানবসেবার মাধ্যমে নিজেদের ইতিবাচক পার্থক্য সৃষ্টি করে চলেছে। পোলিও নির্মূল রোটারির একটি অন্যতম সফল প্রজেক্ট। গত ৭ জুলাই রোববার বিকেল সাড়ে ৭টার সময় টরন্টো সিটির ডেনফোর্থের ৯ ডজের রয়েল কানাডিয়ান লিজিয়ন হলে রোটারি ডিস্ট্রিক্ট-৭০৭০ টরোন্টো এর রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের ‘৪র্থ ইনস্টলেশন অনুষ্ঠান’ এ প্রধান অতিথির বক্ত্যবে রোটারি ডিস্ট্রিক্ট-৭০৭০, কানাডার গভর্নর রোটারিয়ান ডক্টর বেথ সিলভি উপরোক্ত কথাগুলো বলেন।
ডি.জি. ডক্টর বেথ সিলভি আরো বলেন, রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক সার্ভিস প্রজেক্ট সমূহ কমিউনিটিতে ইতিবাচক প্রভাব বয়ে আনবে, ডেনফোর্থ ক্লাবের আন্তর্জাতিক প্রজেক্টের মধ্যে বাংলাদেশে মায়ানমারের রোহিঙ্গ্যা শরণার্থীদের জন্য বাস্তবায়িত প্রজেক্টগুলো সহ বাংলাদেশে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ প্রকল্প, বাংলাদেশে বিনামূল্যে চুক্ষু শিবির, বাংলাদেশে গরিব পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ প্রকল্প সহ নানান প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানবতার সেবায় নিজেদেরকে ব্রত করেছে।
ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান এ.কে.এম. খোরশেদ খানের সভাপত্বিতে, কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা ও চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান ফরিদ উদ্দিন খান সিদ্দিকীর রোটারী প্রত্যয় পাঠের মাধ্যমে, ইনস্টলেশন অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ মোহাম্মদ মাসুক মিয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ ইনস্টলেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার (এমপিপি) ডলি বেগম তিনি বলেন, রোটারির সেবা মানুষের জন্য, মানবতার তরে।
তিনি রোটারি ক্লাবের কর্ম পরিকল্পনার সফলতা কামনা করেন, বিদায়ী বোর্ড সদস্যদেরকে ধন্যবাদ এবং নতুন বোর্ড সদস্যদের কে অভিনন্দন জানান। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার (এমপিপি)রিমা বার্নস-ম্যাকগাউন।
তিনি বলেন, রোটারির সার্ভিস ও প্রজেক্ট সমূহ সারা বিশ্বে মানুষকে রোটারির প্রতি আকৃষ্ট করেছে। রোটারির প্রকল্পসমূহ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সবাইকে আহবান করেন।
তিনিও ক্লাবের বিদায়ী বোর্ডকে ধন্যবাদ এবং নতুন বোর্ডকে অভিনন্দন জানান। গেস্ট অফ অনার সিটি কমিশনার টরন্টো সিটি কমিশনার ব্র্যাড ব্রাডফোর্ড বলেন, কমিউনিটিতে সেবামূলক কাজে রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থ এর জন্য সার্বিক সহযোগিতা থাকবে। তিনি নতুন অভিষিক্ত সকল বোর্ড মেম্বারদের, পুরোনো কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন আমাদের কমিউনিটিকে শক্তিশালী করতে রোটারী সহায়ক ভূমিকা পালন করতে পারে। ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান এএনএম ইউসুফ ক্লাবের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরে বক্ত্যব প্রদান করেন। বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান খোরশেদ খান নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান মুজিবুর রহমানকে প্রেসিডেনশিয়াল কলার
পরিয়ে এবং বিদায়ী সেক্রেটারি রোটারিয়ান আ.ন.ম. ইউসুফ নতুন সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান চৌধুরীকে ক্লাবের চার্টার সনদ হস্তান্তর করার মাধ্যমে ক্লাবের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। এবং অনুষ্টানের পরবর্তী অংশ পরিচালনা করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মুজিবুর রহমান।
প্রধান অথিতি ডি.জি. ডক্টর বেথ সিলভি ও অন্নান্য অথিতিবৃন্দ সুভেনির পাবলিকেশন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান প্রফেসর আতাউর রহমান, সুভেনির এডিটর রোটারিয়ান মোহাম্মদ ফারুক, সুভেনির প্রকাশনা কমিটির সদস্য রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট সুহেল আহমেদ ও রোটারিয়ান রেহানা আক্তারকে সাথে নিয়ে ক্লাবের ইনস্টলেশন অনুষ্ঠানের দৃষ্টি নন্দন সুভেনির "দি ম্যাপেল লিফ" এর মোড়ক উন্মোচন করেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান রণ মিলার রোটারি ডিস্ট্রিক্ট-৭০৭০ হতে বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও প্রতিনিধি বৃন্দসহ বিভিন্ন ক্লাবের রোটারিয়ানবৃন্দ, বাংলাদেশ হতে আগত অতিথি রোটারিয়ান বৃন্দ, তাদের পরিবারবর্গ ও রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের রোটারিয়ান বৃন্দ ও তাদের পরিবারবর্গ নিয়ে উপস্থিত ছিলেন।
ধন্যবাদ প্রস্তাব রাখেন ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সাকলাইন জায়গীরদার।সার্জেন্ট-এট-আর্মসের রিপোর্ট প্রদান করেন রোটারিয়ান কাজী আলমগীর হোসাইন।
কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ ইনস্টলেশন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন টরোন্টোর স্থানীয় নৃত্য শিল্পীরা, টরন্টোর প্রখ্যাত শিল্পী মহুয়া পারিয়াল এর জাদুকরী কণ্ঠের গানে উপস্থিত সকল হয়েছিলেন সুরে মাতোয়ারা। আরো সংগীত পরিবেশন করেন ক্লাবের সদস্য রোটারিয়ান কাজী আব্দুল বাসিত ও তার সহধর্মিনী মেহজাবিন বিনতে ওসমান। রেফেল ড্র এর মাধ্যমে উপস্থিতিদের জন্য আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, রেফেল ড্র হতে উত্তোলিত অর্থ বাংলাদেশে আর্তমানবতার সেবায় আয়োজিত একটি প্রকল্পে ব্যয় করা হবে। অবশেষে আপ্যায়নের মধ্য দিয়ে ইনস্টলেশন প্রোগ্রামের পরিসমাপ্তি হয়।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত