প্রস্তুত লর্ডস, প্রস্তুত ইংল্যান্ড-নিউজিল্যান্ড

bcv24 ডেস্ক    ১১:১৩ এএম, ২০১৯-০৭-১৪    378


প্রস্তুত লর্ডস, প্রস্তুত ইংল্যান্ড-নিউজিল্যান্ড

প্রায় দেড় মাসের ক্রিকেটযুদ্ধ শেষে অন্তিমলগ্নে বিশ্বকাপ। রোববার ফাইনাল দিয়ে পর্দা নামছে দ্বাদশ আসরের। এবারের টুর্নামেন্টের ৪৮তম এবং শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে এ দুদল।

ফাইনাল শেষে উদযাপনটা হবে একেবারেই অন্যরকম। কারণ উভয় দলের কেউই এর আগে কখনও শিরোপা জয়ের স্বাদ পায়নি। অধিকন্তু ২৩ বছর পর নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট দুনিয়া। এ জন্য ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে ফাইনালের মঞ্চে নিজেদের সেরাটা দিতে সর্বোচ্চ প্রস্তুতি সেরেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

ফাইনালি লড়াই সামনে রেখে দুদিন ধরে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ কাজ করেছেন মাঠকর্মীরা। তারা পিচ থেকে বড় বড় ঘাস ছেঁটে ফেলায় নতুন চেহারা পেয়েছে ২২ গজ। এ ছাড়া মাঠের চারপাশ সুন্দরের মহিমায় গড়ে তুলেছেন ওরা। গ্যালারি পরিষ্কার-পরিচ্ছন্নও করেছেন।

শিরোপা লড়াইয়ের মঞ্চে নিজেদের তৈরি করতে অস্থির ছিলেন ইংল্যান্ড-নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় অনুশীলন শুরু করে ইংল্যান্ড। প্রথমে শরীর গরম করে, ব্যাট-বল হাতে নেটে নেমে পড়েন ইংলিশ দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। প্রায় ৩০ মিনিট ব্যাটিং করেন তারা। নেটের অনুশীলনেও বেশ মারমুখী দেখায় রয়কে। সেমিফাইনালের মতো ফাইনালেও বিধ্বংসী রূপ দেখাতে চান তিনি।

দুই ওপেনারের সঙ্গে পাশের নেটে ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলেন জো রুট-জস বাটলার। তাদের ব্যাটিং শেষে দীর্ঘক্ষণ অনুশীলন পর্ব সারেন অধিনায়ক ইয়ন মরগ্যান। ব্যাটিং অনুশীলন করেই ফিল্ডিংয়ে নেমে পড়েন তিনি। অল্প কিছুক্ষণ ফিল্ডিং শেষে সংবাদ সম্মেলনের জন্য নিজেকে তৈরি করেন ইংল্যান্ড অধিনায়ক। তখন লর্ডসের মাঠের পাশে ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত সময় কাটান দলের অন্যরা।

মরগ্যানের সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রায় ২৫ মিনিটের সংবাদ সম্মেলন শেষে অনুশীলনে নেমে পড়েন কিউইরা। তাদের অনুশীলনে দেখা যায় সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। হাইভোল্টেজ ম্যাচের আগে দলের খেলোয়াড়দের সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন তিনি।

ইংল্যান্ডের মতো ৩ ঘণ্টা অনুশীলন করেছে নিউজিল্যান্ডও। অনুশীলন শেষে মাঠের মধ্যে ১৫ মিনিটের মিটিং সারেন কিউইরা। মিটিং পর্ব সেরে ড্রেসিংরুমে ফিরে যান শিরোপাপ্রত্যাশীরা।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত