আলিম দারকে নিয়ে যে গুজবে মেতেছে পাক সোশ্যাল মিডিয়া

bcv24 ডেস্ক    ১১:১৫ এএম, ২০১৯-০৭-১৪    365


আলিম দারকে নিয়ে যে গুজবে মেতেছে পাক সোশ্যাল মিডিয়া

রোববার লর্ডসে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ফাইনালে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আলোচিত-সমালোচিত পাকিস্তানি আম্পায়ার আলিম দার। আর সে ম্যাচের একদিন আগেই তাকে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংকে গুডবাই জানাচ্ছেন তিনি!

জি.পাকিস্তান নামে একটি টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ারিং থেকে অবসর নিচ্ছেন আলিম দার। অন দ্য ফিল্ডে সব সময়ই সেরা সিদ্ধান্ত দিয়েছেন তিনি। হ্যাটস অব ইউ।’

একইরকম টুইট করেছে পাকিস্তান ক্রিকেট নামে একটি আইডি। এছাড়াও গ্রিন টিশার্ট নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আলিম দারের অবসরের বিষয়টি জানানো হয়েছে।

এসব টুইট ও স্ট্যাটাসে অনেকেই কমেন্ট করেছেন। জি পাকিস্তানের টুইটারে আবরার মাজহার নামে একজন লিখেছেন, থ্যাংক ইউ দার সাব, ক্রিকেটে আপনার সেবার জন্য ধন্যবাদ।’

আদনান আহমেদ ফারুকী লিখেছেন, সিদ্ধান্তটি সঠিক বলেই মনে হচ্ছে। গত ২-৩ বছর ধরে তিনি বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে আসছিলেন এবং ক্রিকেটবিশ্বে দূর্নাম কামাচ্ছিলেন। সর্বপরি তিনি একজন ভালো আম্পায়ার ছিলেন। তাই বাজে আম্পায়ারিংয়ের তকমা পাওয়ার আগেই তার অবসরে চলে যাওয়া উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলিম দারের ক্রিকেটকে বিদায় জানানোর বিষয়টি ভাইরাল হয়ে পড়লেও এ খবরের সত্যতা নিশ্চিত করেনি কেউ।

আলিম দারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

প্রসঙ্গত ক্রিকেট দুনিয়ায় পরিচিত মুখ আলিম দারের বিষয়ে বাংলাদেশের দর্শকদের বক্তব্য সুখকর নয়। বাংলাদেশ দলের বিপক্ষে আম্পায়ারিংয়ে নামলেই তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে বেশ কয়েকবার বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি এই আম্পায়ার।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত