সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

bcv24 ডেস্ক    ০৮:০৯ পিএম, ২০১৯-০৪-১৭    268


সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুত্ব অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। 

বর্তমানে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসক তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন, যা গতকাল বুধবার রাতে শেষ হচ্ছে। তার শারীরিক অবস্থা এখনো আগের মতোই আছে।

পর্যবেক্ষণ শেষে গত বৃহস্পতিবার  সকালে চিকিৎসকরা বোর্ড মিটিং করে সুবীর নন্দীর সার্বিক অবস্থা এবং তার পরবর্তী চিকিৎসার কথা জানাবেন। সুবীর নন্দীর ঘনিষ্ঠ আত্মীয় তৃপ্তি কর সার্বক্ষণিক তার সঙ্গে রয়েছেন। আর তিনিই  এসব তথ্য জানিয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে তৃপ্তি কর বলেন, ‘ওনার (সুবীর নন্দী) শারীরিক অবস্থা এখনো আগের মতো। শরীরের তাপমাত্রা ঠিক রাখতে ও হার্টের উপর যাতে চাপ কম পড়ে তাই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ ছাড়া কিডনির সমস্যার কারণে তার ডায়ালাইসিসও করা হয়েছে। আজ (গতকাল) রাতে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষ হচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।’

গত ১২ এপ্রিল একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে সিলেট যান সুবীর নন্দী। সেখান যাওয়ার পর একুশে পদক প্রাপ্ত এই শিল্পী কিছুটা অস্বস্তি বোধ করতে থাকেন। 

এরপর রোববার (১৪ এপ্রিল) বিকেলে সিলেট থেকে ট্রেনে ঢাকায় ফেরার পথে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দীর হার্ট অ্যাটাক করলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  

৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, হার্ট ও কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত নানা ধরনের রোগে ভুগছেন। ছাড়া এর আগে তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে।

সঙ্গীত অঙ্গনে চার দশকের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন গুণী এই শিল্পী। সঙ্গীতে অবদানের জন্য এ বছরই তাকে একুশে পদকে ভ‚ষিত করে সরকার। ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় সুবীর নন্দীর জন্ম। 

সুবীর নন্দীর কণ্ঠে জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য- ‘দিন যায় কথা থাকে’, আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘বন্ধু তোর বরাত নিয়া’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’ এবং ‘একটা ছিল সোনার কন্যা’ ইত্যাদি।

‘প্রেম বলে কিছু নেই’, ‘ভালোবাসা কখনো মরে না’, ‘সুরের ভুবনে’, ‘গানের সুরে আমায় পাবে’ প্রভৃতি সুবীর নন্দীর একক অ্যালবাম।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত