বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৫:২৪ এএম
মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এবার ১০ বোর্ডের পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। গতবার গড় হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। ডিআইবিএসসহ এবারের মোট জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।
বুধবার (১৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফলের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হয়।
শিক্ষামন্ত্রী জানান, এ বছর ১০ শিক্ষাবোর্ডে এইচএসসিতে মোট পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে ৮ সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাস করেছে ৭১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। যাতে জিপিএ-৫ পেয়েছেন ২,২৪৩ জন। আর কারিগরি বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছেন ৩২৩৬ জন।
দুপুর ১টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।
এ বছর ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত