বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৫:২২ এএম
বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুলাই) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ। রিফাত হত্যার ঘটনায় প্রাথমিকভাবে তার সম্পৃক্ততা পাওয়ায় মিন্নিকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার মো. মারুফ হোসেন। যদিও ওই হত্যাকাণ্ডের মামলায় তার স্ত্রী ছিলেন এক নম্বর সাক্ষী।
গত ২৬ জুন বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাতকে (২৩) তার স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল লোক। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নয়ন বন্ডসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন রিফাতের বাবা। মিন্নি ছিলেন সেই মামলার সাক্ষী।
এ ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। রিফাতকে আক্রমণকারীদের একজন ছিলেন নয়ন বন্ড। পুলিশ তাকে আটকও করেছিল। পরে বন্দুকযুদ্ধে নয়ন বন্ডের মৃত্যু হয়।
এদিকে গত ১৩ জুলাই রিফাত শরীফের বাবা দুলাল শরীফ সংবাদ সম্মেলনে জানান, সিসিটিভি ফুটেজে পুত্রবধূ মিন্নির গতবিধি সন্দেহজনক। পরবর্তীতে সেই হামলাকারীদের নিবৃত্ত করতে চাইলেও বিষয়টি তার কাছে পরিকল্পিত বলে মনে হয়। তিনি মিন্নিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত