শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০৩ এএম
কবি রাজু আলীম প্রথম বারের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘ভালোবাসার রাজকন্যা’ শিরোনামের ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অরুণ চৌধুরী। রোমান্টিক ঘরানার ছবিটিতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ, শিপন মিত্র, আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু, মিলি বাশারসহ আরও অনেকে।
ছবির গল্পে দেখা যাবে, নায়িকা মৌসুমী পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে চায় না। কারণ তার বড়লোক মায়ের কাছ থেকে অনেক দুঃখ পেয়েছে সে। তার সুন্দরী ও স্মার্ট মা ব্যবসা করেন। স্বামী মারা গেছে অনেক আগে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সুদর্শন তরুণ শিক্ষক আবেগের বশবর্তী হয়ে ভালোবাসে মৌসুমীকে। এটি কোনোভাবেই মেনে নিতে নারাজ মৌসুমীর মা। সেজন্য পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর জন্য সুদূর নির্জন নেপালে যায় মৌসুমী।
অতএব, নেপালে গিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত মৌসুমী। বাংলাদেশ থেকে বেড়াতে যাওয়া আরেক তরুণ শিপন রক্ষা করেন মৌসুমীকে। শিপন একটি বনজ ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে নেপাল বেড়াতে গিয়েছিলেন। এরপর ঘটতে থাকে নানান ঘটনা।
প্রথম ছবি প্রসঙ্গে রাজু আলীম বলেন, ‘প্রথম চলচ্চিত্র নির্মাণ করলাম। ভালো কিছু নির্মাণের চেষ্টা করেছি। আমার ছবির গল্পটি একটু অন্য ধাঁচের। ভালোবাসা আর তাতে বাধা পেয়ে হতাশায় নিমজ্জিত হওয়া এক তরুণীর কাহিনী দেখা যাবে ছবির গল্পে। গল্পের প্রয়োজনের বাংলাদেশের পাশাপাশি নেপালেও ছবির শুটিং হয়েছে।’
ঈদুল আজহায় দুপুর ২ট ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘ভালোবাসার রাজকন্যা’ ছবিটি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত