বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৫:২৪ এএম
আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামিদের সঙ্গে আয়শা সিদ্দিকা মিন্নির মুঠোফোনে কথোপকথনের তথ্য হাজির করা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলামের কাছে। বুধবার (১৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা মিন্নিকে রিমান্ডে নিতে আদালতের কাছে এসব তথ্য উপস্থাপন করেন। আদালত যখন এ বিষয়ে মিন্নির কাছে জানতে চান, তখন নীরব ছিলেন তিনি।
আদালতে উপস্থিত রাষ্ট্রপক্ষে কৌঁসুলি সনজিব দাস সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মামলার ১২ নং আসামি হৃদয়ের জবানবন্দি আদালতে পেশ করেন। হৃদয় তার জবানবন্দিতে জানিয়েছিল, রিফাত শরীফ হত্যাকাণ্ডের পরিকল্পনায় মিন্নি জড়িত রয়েছেন। এছাড়াও ঘটনার আগে নয়ন বন্ড ও রিফাত ফরাজীসহ অন্য আসামিদের সঙ্গে মিন্নির কথোকথনের বিস্তারিত ফোন কলের তথ্য আদালতে হাজির করা হয়। আদালত এসব বিষয়ে মিন্নির কাছে জানতে চান তখন চুপ ছিলেন মিন্নি। তবে তিনি বলেন, আমি আমার স্বামী রিফাত হত্যার বিচার চাই।
পুলিশ মিন্নির সাত দিনের রিমান্ড দাবি করলেও আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এসময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে কৌসুলি সনজিব দাস। তিনি বলেন, এ ঘটনায় আইনজীবীদের কেউ আসামিদের পক্ষে নিয়োগ না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ফলে মিন্নির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।
এদিন আদালত চত্ত্বরে ছিল বিশেষ নিরাপত্তা। দুপুর ২টার দিকে মিন্নিকে আদালতে হাজির করার কথা থাকলেও প্রায় ১ ঘণ্টা পর তাকে আদালতে নিয়ে আসে পুলিশ। এসময় আদালত ও আশপাশের সড়কগুলোতে যান ও জনসাধারণ চলাচল বন্ধ রাখা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে মিন্নিকে আদালত থেকে বের করে কঠোর নিরাপত্তার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
গত ২৬ জুন বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে (২৩) তার স্ত্রী মিন্নির সামনেই কুপিয়ে জখম করে একদল লোক। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নয়ন বন্ডসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন রিফাতের বাবা। মামলায় প্রধান সাক্ষী মিন্নি।
রিফাতকে আক্রমণকারীদের একজন ছিলেন নয়ন বন্ড। পুলিশ তাকে আটকও করেছিল। পরে বন্দুকযুদ্ধে নয়ন বন্ডের মৃত্যু হয়।
এদিকে গত ১৩ জুলাই রিফাত শরীফের বাবা দুলাল শরীফ সংবাদ সম্মেলনে জানান, সিসিটিভি ফুটেজে পুত্রবধূ মিন্নির গতবিধি সন্দেহজনক। পরবর্তীতে সেই হামলাকারীদের নিবৃত্ত করতে চাইলেও বিষয়টি তার কাছে পরিকল্পিত বলে মনে হয়। তিনি মিন্নিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত