শাহরুখের লাভের গুড় খাবেন অমিতাভ

bcv24 ডেস্ক    ০৮:১০ পিএম, ২০১৯-০৪-১৭    588


শাহরুখের লাভের গুড় খাবেন অমিতাভ

এই মুহূর্তে বলিউডের বড় দুজন তারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। শাহরুখ খান যদি হন বলিউডের বাদশাহ তো অমিতাভ বচ্চন শাহেনশাহ। স¤প্রতি শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ‘বদলা’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন অমিতাভ বচ্চন। বিগ বির অভিনয়ের গুণেই সিনেমাটি অবিশ্বাস্যভাবে দর্শকনন্দিত হয়েছে। 

মাত্র ১০ কোটি রুপি খরচ করে তৈরি এই ছবি গত ৮ মার্চ মুক্তির পর গতকাল বুধবার পর্যন্ত আয় করেছে ১৩৮ কোটি রুপি! এখন সিনিয়র বচ্চন তাই সিনেমার লাভের ভাগ নিতে চান। 

বলিউডের বাদশাহ আর শাহেন শাহ, তাঁরা দুজন দুই প্রজন্মের হলেও সম্পর্কটা কিন্তু বেশ মধুর। শাহরুখ এই ছবি থেকে প্রাপ্ত লাভের অঙ্ক অমিতাভ বচ্চনের সঙ্গে ভাগাভাগি করবেন কি না, এটিই এখন এই মুহূর্ত বলিউডের সবচেয়ে বড় প্রশ্ন।

অমিতাভ বচ্চন তো মজা করে কত কথা বলেন, কিন্তু লাভের ভাগ নেওয়ার কথা যে মজা করে বলেননি, তা নিশ্চিত করলেন তাঁর কাছের এক সূত্র। তিনি বলেন, ‘বচ্চন সাহেব আসলেই মনে করেন, তাঁকে এই ছবিতে যে পারিশ্রমিক দেওয়া হয়েছে, তা নিতান্তই কম। 

“বদলা” ছবিটি অমিতাভকে নিয়ে নির্মিত এবং দারুণভাবে সফল। তাই তিনি মনে করেন, এই ছবি থেকে প্রাপ্ত আয়ের একটা অংশ তাঁর প্রাপ্য।’ প্রযোজকের লাভের অংশের ভাগীদার যে শিল্পী বা কলাকুশলীরা হন না, তা নয়। কিন্তু প্রযোজক যে সব সময় লাভের ভাগ শেয়ার করবেন, এমটাও কোথাও লেখা নেই। এখন দেখা যাক, শাহরুখ কী করেন। 

উদার হৃদয়ের শাহরুখ কি বচ্চন সাহেবকে তাঁর ‘প্রাপ্য’ বুঝিয়ে দেবেন, নাকি তিনি এটাকে শুধুই মজা ভেবে উড়িয়ে দেবেন? তবে শাহরুখ নাকি ‘বদলা’র এই সাফল্যের অঙ্ক থেকে ছবির প্রধান অভিনেতা অমিতাভ বচ্চন আর পরিচালক সুজয় ঘোষকে ভাগ দেবেন। এমনটাও শোনা যাচ্ছে। 

‘বদলা’ ছবিটি স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিজিবল গেস্ট’-এর হিন্দি রিমেক। ছবিতে অমিতাভ বচ্চন এক পোড়খাওয়া আইনজীবী। নাম বাদল গুপ্ত। ছবিতে সফল ব্যবসায়ীর চরিত্রে আছেন তাপসী পান্নু। তিনি একটি খুনের মামলায় অভিযুক্ত। তাঁর আইনজীবী বাদল গুপ্ত। টানা ৪০ বছর কোনো মামলায় সে হারেনি। 

ছবির পরিচালক সুজয় ঘোষ বলেছেন, ‘প্রায় ১০ বছর এমন একটি স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করেছি। অবশেষে আমার এই স্বপ্নের থ্রিলার মুক্তি পাচ্ছে। দুজন মানুষের একে অন্যের প্রতি বদলা নেওয়ার গল্প। একসময় তারা বুঝতে পারে প্রতিশোধের আসল মানে।’ ‘বদলা’ নিয়ে পাল্টাপাল্টি টুইট চালাচালিও কম হলো না বলিউডের বাদশাহ আর শাহেনশাহ। 

প্রথমে প্রযোজক শাহরুখ খান লিখলেন, ‘বচ্চন সাহেব তৈরি থাকুন, বদলা নিতে আসছি।’ জবাবে টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘বদলা নেওয়ার সময় পার হয়ে গেছে। এখন সবাইকে বদলা দেওয়ার সময় এসেছে।’ টুইট দুটি ছবি মুক্তির আগের। এরপর ছবি মুক্তি পেল। সবাইকে অবাক করে দিয়ে মাত্র ১০ কোটি বাজেটের ছবি ১০০ কোটি পার করেছে। তখনো কেউ অমিতাভের প্রশংসা না করায় অভিমান করে টুইট করেছিলেন। 

তখন মান ভাঙাতে শাহরুখ লেখেন, ‘স্যার, আমরা জলসার বাইরে প্রত্যেক রাতে অপেক্ষা করছি, আপনি কবে পার্টি দেবেন।’ এরপর অমিতাভ লেখেন, ‘যাক, কেউ তো ছবির সাফল্য নিয়ে মুখ খুলল। প্রযোজক, ডিস্ট্রিবিউটর থেকে ছবির পাবলিসিটির সঙ্গে যুক্ত কেউ ন্যানো সেকেন্ডের জন্যও একবার সাধুবাদ জানাননি।’ এত অভিমানের পর শাহরুখ ‘বদলা’র সাফল্যের পুরো কৃতিত্ব দেন অমিতাভের প্রতিভা আর তারকাখ্যাতিকে। এবার অমিতাভও সুযোগ বুঝে পাল্টা টুইট করেন, ‘মহামান্য (কিং খান) শুনলাম বদলা নাকি আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট। তবে ভাইসাহেব, কোনো কোম্পানিতে কেউ যখন কাজ করে সফল হয়, তখন তাকে ইনাম দেওয়া হয়। তাহলে এবার আমার বোনাসটাও দিয়ে দাও।’ 

শাহরুখ হাত গুটিয়ে বসে থাকবেন কেন! পাল্টা লিখলেন, ‘স্যার, ছবিটা আপনার, অভিনয়ও আপনারছবিটা হিট হয়েছে আপনার জন্য। আপনি না থাকলে ছবিটাই হতো না। তাহলে পার্টিটা তো’ এ পর্যন্ত লিখেই ডট ডট দিয়েছেন শাহরুখ। কেননা, আগেও শাহরুখ টুইটে অমিতাভের কাছে পার্টি চেয়েছেন। আর অমিতাভ চান লাভের ভাগ। এখন দেখা যায়, কে কাকে কী দেন!


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত