বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৫:২৫ এএম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের গেটওয়ে ‘পরিচয়’ (www.porichoy.gov. bd) উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ। আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ ওয়েবসাইটটি উদ্বোধন করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিতে এ অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম বক্তব্য রাখেন।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, এটুআই’র পলিসি এডভাইজার আনির চৌধুরীসহ আইসিটি বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সজীব ওয়াজেদ বলেন, সরকারি সেবাগুলো ডিজিটাইজ করে সহজে এবং দ্রুততম সময়ে জনগণের মাঝে পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সাধারণ নাগরিকদের সহযোগিতা করা, সময় ও অর্থ বাঁচানো ছিল ডিজিটাল বাংলাদেশের ভিশন। তারই একটি অংশ হিসেবে বেসরকারি খাতের সাথে পার্টনারশিপ করে আমাদের আজকের এ সফল উদ্যোগ।
জনগণের তথ্যসমৃদ্ধ একটি জাতীয় ডেটাবেজ তৈরির জন্য নির্বাচন কমিশন এবং আইসিটি বিভাগকে তিনি ধন্যবাদ জানান।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই সরকারি সেবাগুলো মানুষের দ্বারপ্রান্তে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে আইসিটি বিভাগ। তারই বহিঃপ্রকাশ এ ধরনের সেবা।
তিনি ‘পরিচয়’ প্রকল্পকে সফল করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য ‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার, যা নির্বাচন কমিশনের জাতীয় ডেটাবেজের সাথে সংযুক্ত। এটি এমন একটি এপ্লিকেশন প্রোগ্রাম যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যে কোনো সংস্থার গ্রাহকদেরকে তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে নিমেষেই সেবা দিতে পারবে। এনআইডি যাচাই করার জন্য এখন থেকে আর আগের মতো ৩/৫ কর্মদিবস অপেক্ষা করতে হবে না। যে কোনো প্রতিষ্ঠান সফ্টওয়্যারের মাধ্যমে পরিচয় গেটওয়ে সার্ভারের সাথে সংযোগ স্থাপন করলে জাতীয় আইডি সনাক্তের ফলাফল সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে। এটি একই সাথে জাল আইডিগুলি সনাক্ত করে জালিয়াতি প্রতিরোধ করবে এবং পরিসেবাগুলিকে আরো নিরাপদ করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত