বাংলাদেশ নৌবাহিনী পেলো জাতীয় মৎস্য পুরস্কার

bcv24 ডেস্ক    ০৮:১৯ পিএম, ২০১৯-০৭-১৮    278

বাংলাদেশ নৌবাহিনী পেলো জাতীয় মৎস্য পুরস্কার

দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় অনন্য অবদানের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯’ স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর হাতে এই পুরস্কার তুলে দেন। নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আভ্যন্তরীণ নদ-নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় সারা বছর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড ‘অপারেশান জাটকা’ এবং ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনা করে আসছে। ফলে বিগত ১০ বছরে দেশে ইলিশ উৎপাদনের গড় প্রবৃদ্ধি ৫.২৬ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে। এর ফলে ইলিশ আহরণে বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে।

গত ২০০৮-২০০৯ সালে দেশে ইলিশের মোট উৎপাদন ছিল ৩.১৩ লক্ষ মেট্রিক টন। ২০১৭-২০১৮ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫.১৭ লক্ষ মেট্রিক টনে। যা দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ এবং এর চলতি বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশের জিডিপি-তে ইলিশ মাছের অবদান প্রায় শতকরা ১ ভাগ। ২০১৮-২০১৯ অর্থ বছরে নৌবাহিনী অপারেশন জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৩৮ কোটি টাকা মূল্যমানের অবৈধ জাল, নৌকা ও পোনা উদ্ধার করে। নৌবাহিনীর নিয়মিত ও কার্যকরী অভিযান পরিচালনার ফলেই দেশের বাজারে ইলিশের প্রাচুর্যের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

‘জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯’ অর্জন নৌবাহিনীর সদস্যদের কর্তব্যনিষ্ঠা, একাগ্রতা ও পরিশ্রমের স্বীকৃতি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই গৌরবময় অর্জন নৌবাহিনীর সকল কর্মকর্তা ও নাবিকদের দেশ সেবায় আরও নিবেদিত হওয়ার অনুপ্রেরণা যোগাবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত