দুই অভিনেতার দখলে শুক্রবারের সিনেমা হল

bcv24 ডেস্ক    ০৮:৩০ পিএম, ২০১৯-০৭-১৮    346


দুই অভিনেতার দখলে শুক্রবারের সিনেমা হল

শুক্রবার (১৯ জুলাই) দেশের প্রেক্ষাগৃহে দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটি দেশি, অন্যটি বিদেশি। তাপস কুমার দত্ত পরিচালিত ‘অনুপ্রবেশ’ মুক্তি পাচ্ছে দেশি ছবি হিসেবে। আর রাজ চক্রবর্তী পরিচালিত ‘শেষ থেকে শুরু’ ভারতীয় বাংলা ছবিটি মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওতায়। তথ্যসূত্র বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবশেক সমিতি।

গত ২০১৫ সালে তাপস কুমার দত্তের ‘অনুপ্রবেশ’ নামের একটি পরাবাস্তববাদী উপন্যাস প্রকাশিত হয়। সেই উপন্যাসের আলোকে নির্মিত হয়েছে ছবিটি। ছবির মূল বিষয়টি হলো টাইম ট্রাভেল। পৃথিবীতে মানুষ অন্য গ্রহ থেকে অনুপ্রবেশ করেছে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে এতে।

ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়া অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, আলতাফ হোসেন, অলিউল হক রুমীর পাশাপাশি সম্পূর্ণ নতুন দুটি মুখ আনোয়ার সায়েম ও সানজিয়া ইসলাম।

মুক্তির আগে ‘অনুপ্রবেশ’ ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মস্কোর গোল্ডেন ব্রিজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালসহ বিশ্বের সাতটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত ও প্রশংসিত হয়েছে।

যদিও এই ছবিটি নিয়ে দেশে সেভাবে কোনো প্রচারণা করতে দেখা যায়নি। অনেকটা গোপনে নামকাওয়াস্তে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

অন্যদিকে ‘শেষ থেকে শুরু’ ছবিটি আমদানি করেছে শাপলা মিডিয়া। এই ছবির মাধ্যমে অনেক বছর পর জুটি বেঁধেছেন জিৎ ও কোয়েল। চার বছর আগে ‘বেশ করেছি প্রেম করেছি’—এর পর তারা একসঙ্গে কাজ করছেন ‘শেষ থেকে শুরু’ ছবিতে। ছবিটি গেলো ঈদুল ফিতরে পশ্চিমবঙ্গে মুক্তি পায়।

জিৎ–কোয়েলের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, সায়ন্তনি বন্দ্যোপাধ্যায়কে। রাজ চক্রবর্তী এই থ্রিলার ছবি পরিচালনা করেছেন জিতের প্রযোজনা সংস্থার আওতায়। এই ছবি দিয়েই টলিউডে হাফ সেঞ্চুরি করেছেন জিৎ।

জানা গিয়েছিল, ১৯ জুলাই মুক্তি পাবে অঙ্কুশ ও নুসরাত ফারিয়া অভিনীত ‘বিবাহ অভিযান’ ছবিটি। কিন্তু সেটা পিছিয়ে ২৬ জুলাই মুক্তির তারিখ নির্ধারণ করেছে আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত