শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৪ এএম
প্রথমবারের মতো অংশ নিয়ে ইনডোর এশিয়া কাপে ভালো খেলাই উপহার দিয়েছে বাংলাদেশ হকি দল। মালয়েশিয়া, ইরানের কাছে হেরে ফিলিপাইনকে গোলবন্যায় ভাসানো ছিল প্রথম ভালোর সুখস্মৃতি জিমি-শিতুলদের। অবশ্য স্বাগতিক শক্তিশালী থাইল্যান্ডের কাছে শেষ ম্যাচে লড়াই করে হেরেছে লাল-সবুজরা।
থাইল্যান্ডের চনবুড়িতে থাইল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ।
ফিলিপাইনকে বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে থাইল্যান্ডের বিপক্ষে নামে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা ছিলো লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে শিতুল-আশরাফুলরা। ম্যাচে পেনাল্টির সুযোগ হাতছাড়া করেন আশরাফুল। সেটা হলে ব্যবধান কমতে পারতো আগেই। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ে, এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ৩-১ এর হার নিয়ে মাঠ ছাড়ে দল।
৪ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে বাংলাদেশ।
তবে, এই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হতে পারে কোচ হামিদ রেজা বোখারী কাশির শিষ্যদের। গ্রুপে চতুর্থ হলেই সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে দলকে। গ্রুপের বাকি দলগুলোর একটি করে ম্যাচ বাকি রয়েছে।
এই আসরটি সামনে রেখে প্রায় মাস দুয়েক অনুশীলন করেছেন জিমি, শিতুল, আশরাফুলরা। শুরুতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৪ খেলোয়াড় নিয়ে ঢাকার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করে হকি ফেডারেশন। ঈদের পর ক্যাম্প স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় সাভারের বিকেএসপিতে। দলের আকারও ছোট করে আনা হয়। ৩৪ জন থেকে দল নেমে আসে ১৮ জনে। সেখান থেকে শেষ পর্যন্ত ১২ জনকে রাখা হয়েছে চূড়ান্ত স্কোয়াডে। চূড়ান্ত দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা হলেন- জিমি, শিতুল, আশরাফুল, সারোয়ার, কৌশিক, মিলন, রাব্বি, অসীম, নিপ্পন, খোরশেদ, পিন্টু এবং রোমান।
সিক্স-এ সাইড টুর্নামেন্টে ইনডো এশিয়া কাপের প্রথম অভিজ্ঞতা অর্জন এটি। সবশেষ আসরে (২০১৭ সালে) ৮ দল অংশ নিলেও এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত