রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
চিত্রনায়িকা পপি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক চরিত্রেই অভিনয় করেছেন। সিনেমা তো বটেই, নাটক এবং বিজ্ঞাপনেও তাকে দেখা গেছে নজরকাড়া সব চরিত্রে। তবে এবার তিনি হাজির হচ্ছেন একদমই নতুনভাবে। প্রথমবারের মতো পপি হাজির হচ্ছেন গোয়েন্দা চরিত্রে। এর আগে এমন চরিত্রে অভিনয় করেননি তিনি।
পপি জানালেন তার প্রথম গোয়েন্দা হবার অভিজ্ঞতা- ‘স্ক্রিপ্ট পড়ে পছন্দ হয়েছিল, তাই চরিত্রটি করতে আগ্রহি হয়েছি। এ ধরণের চরিত্র আমার জন্য নতুন। এখন দেখা যাক দর্শকরা কীভাবে গ্রহণ করেন!’ সিনেমা কিংবা নাটকে নয়, পপিকে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে ওয়েব সিরিজে। ওয়েব সিরিজটির নাম ‘গার্ডেন গেম’।
সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান গুডে কম্পানি তাদের এই প্রোডাকশনকে বলছে দেশের প্রথম নারী ডিটেকটিভ ওয়েব সিরিজ। এতে আরো অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। এই ওয়েব সিরিজের মাধ্যমে চিত্রনায়ক রিয়াজও প্রথমবারের মতো অভিনয় করলেন ওয়েব সিরিজে।
থ্রিলার ওয়েব সিরিজটি চিত্রনাট্যকার কলকাতার অদিতি মজুমদার ও দেশের সরদার সানিয়াত হোসেন। পরিচালনা করছেন তৌহিদ মিতুল। সিরিজটির সংগীতায়োজন করেছেন কলকাতার সাকী ব্যানার্জী।
ওয়েব সিরিজটির কাহিনি গড়ে উঠেছে একটি টি-স্টেটকে ঘিরে। রেকর্ড পরিমান চা উৎপাদন করে শীর্ষে চলে আসে উদয়ন টি-স্টেট। এরপরেই টি-স্টেটে ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা, খুন। ফুঁসে ওঠে শ্রমিক ইউনিয়ন। সেখানেই আবির্ভূত হন চৌকষ নারী গোয়েন্দা বৃতা। আর এই বৃতার চরিত্রেই অভিনয় করছেন চিত্রনায়িকা পপি।
ওয়েব সিরেজে আরও আছেন চিত্রনায়িকা নিপুণ, মনির খান শিমুল, সিন্ডি রোলিং, অশোক বেপারী। ওয়েব সিরিজটি শিগগিরই প্রকাশ পাবে ‘বায়োস্কোপ লাইভ’-এ।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত