শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৪ এএম
বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে। এই সিরিজে ইনজুরির কারণে নেই মাশরাফি। সাকিব এবং লিটন বিশ্রাম চেয়ে ছুটি নিয়েছেন। টাইগারদের প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব দেবেন ওপেনার তামিম ইকবাল।
আগামী ২৬ জুলাই প্রথম ম্যাচে মুখোমুখি হবে টাইগার আর স্বাগতিক লঙ্কানরা। কেমন হতে পারে তিন ম্যাচ সিরিজের পর দুই দলের র্যাংকিংয়ের অবস্থান, সেটি দেখে নেওয়া যাক।
এ মুহূর্তে আইসিসির সবশেষ প্রকাশি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে, র্যাংকিং পয়েন্ট ৯০। অন্যদিকে আট নম্বরে থাকা শ্রীলঙ্কার র্যাংকিং পয়েন্ট ৭৯। বাংলাদেশকে তিন ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশ করলেও লঙ্কানরা টাইগারদের উপরে যেতে পারবে না। তখন টাইগারদের পয়েন্ট কমে হবে ৮৬, লঙ্কানদের হবে ৮২। অবস্থানে কোনো নড়চড় হবে না, বাংলাদেশ থাকবে সাত নম্বরে, লঙ্কানরা থাকবে আট নম্বরে।
বাংলাদেশ যদি লঙ্কানদের হোয়াইটওয়াশ করে তাহলে শ্রীলঙ্কা নেমে যাবে ৯ নম্বরে, আট নম্বরে উঠে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তখন টাইগারদের রেটিং বেড়ে দাঁড়াবে ৯৩, থাকবে পাকিস্তানের নিচে (৯৭)। লঙ্কানদের পয়েন্ট কমে হবে ৭৭ আর ক্যারিবীয়ানদের থাকবে ৭৭।
বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে টাইগারদের পয়েন্ট থাকবে আগের মতোই ৯০, লঙ্কানদের হবে ৭৮। অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আর বাংলাদেশ ২-১ এ সিরিজ হারলে পয়েন্ট কমে হবে ৮৮, লঙ্কানদের বেড়ে হবে ৮০।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়।
কলম্বোয় সোমবার (২২ জুলাই) দ্বিতীয়দিনের মতো সাধারণ অনুশীলন করবে টাইগাররা। ২৩ জুলাই একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ২৬ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচে কলম্বোয় লঙ্কানদের মুখোমুখি হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ ২৮ এবং ৩১ জুলাই। সবগুলো ম্যাচই দিবারাত্রির। সিরিজের সব ক’টি ম্যাচ গাজী টেলিভিশন এবং র্যাবিটহোলের ওয়েবসাইট সরাসরি সম্প্রচার করবে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত