শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৬ এএম
ভারতের মিনি রঞ্জি ট্রফিতে ভালো খেলেও প্রথম দুই ম্যাচে জয় পায়নি মুমিনুল হকের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। তবে তৃতীয় ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছে বিসিবি একাদশ। মাত্র ৭৯ রানেই প্রতিপক্ষকে গুটিয়ে দিন শেষে ৫৬ রানের লিড নিয়েছেন মুমিনুল-সাদমানরা।
সোমবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টুর্নামেন্টের আয়োজক দল কর্নাটাকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি একাদশের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক মুমিনুল হক।
এ সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে একদমই সময় নেননি দলের তিন পেসার শহীদুল ইসলাম, এবাদত হোসেন এবং আরিফুল হক। এ তিনজন মিলে মাত্র ৪১ ওভারেই গুড়িয়ে দিয়েছেন স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।
আগুন ঝরানো বোলিংয়ে ১৬ ওভারের স্পেলে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন বিপিএল রংপুর রাইডার্সে খেলা পেসার শহীদুল। এছাড়া এবাদত ৩৬ রানে ২ ও আরিফুল নেন ২২ রানে ৩টি উইকেট।
বোলারদের এমন সফলতার দিনে ব্যাটসম্যানরা খুব একটা হতাশ করেননি। ডানহাতি ওপেনার সাইফ হাসান ৩ ও অধিনায়ক মুমিনুল আউট হন ১০ রান করে। তবে বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক খেলেন ৫৯ রানের ইনিংস।
তার ফিফটিতে ভর করেই লিড নেয় বিসিবি একাদশ। তবে নিজের ইনিংসটি বড় করতে পারেননি সাদমান। শেষ বিকেলে অবিচ্ছিন্ন জুটিতে ৪০ রান করে দিন পার করেছেন জহুরুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। জহুরুল ২৮ ও শান্ত ২৭ রানে অপরাজিত।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত