শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০০ এএম
রাম গোপাল ভার্মার রোড সিনেমার মাধ্যমে ২০০২ সালে বলিউডে পা রাখেন কোয়েনা মিত্র। ২০০৪ সালে অনীল কাপুরের সাথে মুসাফির সিনেমায় অভিনয় করেন। এরপর ‘এক খিলাড়ি এক হাসিনা’, ‘আপনা স্বপ্না মানি মানি’ ছবির মতো বেশকিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছে তিনি। বলিউডের এক সময়ের সাড়া জাগানো সেই নায়িকার ছয় মাসের জেল হয়েছে।
২০১৩ সালে কোয়েনা মিত্রের বিরুদ্ধে মামলা করেছিলেন পুনম শেঠি। ব্য়াংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণে পুনমকে দেওয়া কোয়েনার চেক বাউন্স করেছিল। সেই অপরাধে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি অভিযোগকারী মডেল পুনম শেঠিকে ১.৬৪ হাজার টাকার সুদ সমেত ৪ লাখ ৬৪ হাজার টাকা দেওয়ার আদেশ দেন আদালত।
প্রায় ছয় বছর ধরে চলে আসছে এ মামলা। তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে এসেছিলেন কোয়েনা মিত্র। রায়দানের সময় অন্ধেরি মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট, কেতকী চাভান কোয়েনা মিত্রের সব যুক্তি খারিজ করে দেন।
জানা গেছে, ব্যক্তিগত প্রয়োজনে পুনম শেঠির কাছে ২২ লাখের ঋণ নেন কোয়েনা মিত্র। সেই ঋণ শোধের অংশ হিসেবে ৩ লাখের চেক দিলে, তা বাউন্স করে। এরপর ২০১৩ সালের ১৯ জুলাই কোয়েনাকে নিয়ম মেনে আইনি নোটিশ পাঠান পুনম। তখনও তার কোনো উত্তর দেননি কোয়েনা। এমনকি টাকাও ফেরত দেননি।
অবশেষে ১০ অক্টোবর আদালতে মামলা করেন পুনম। সেই মামলার জেরেই মুসাফির খ্যাত অভিনেত্রীর জেল হয়েছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত