আদালত হতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

bcv24 ডেস্ক    ০৮:১৯ পিএম, ২০১৯-০৭-২২    370

আদালত হতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ফেসবুক লাইভে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আমলে নিয়ে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুলাই) সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ), ঢাকার বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

আদেশে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী ২৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করে দেন আদালত।

এদিন সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫, ২৮ ও ২৯ ধারায় অভিযোগ এনে মামলার আবেদন করেন গৌতম কুমার এদবর। প্রথমে দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ ধারায় অভিযোগ আনা হলেও পরবর্তীতে ধারা পরিবর্তন করেন বাদী।

এজাহারে বলা হয়, আসামি সুমন বহুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ঘটনা লাইভ করে আসছেন। খারাপ-ভালো মিলিয়ে তিনি উত্তেজিত জনতার মধ্যে প্রিয় পাত্রে পরিণত হয়েছেন। সেই ধারাবাহিকতায় ১৯ জুলাই তিনি সনাতন ধর্ম ও হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মিথ্যা, অশ্লীল, চরম আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে হিন্দু সমাজ তথা গোটা জাতির মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

তার বক্তব্যের ফলে রাষ্ট্র ও হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এই উসকানিমূলক বক্তব্যের কারণে সাধারণ জনগণ নীতিভ্রষ্ট হতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, বলা হয় এজাহারে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত