বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৫:২৪ এএম
দেশের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভাঙাচোড়া সড়ক মহাসড়ক মেরামত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, সাম্প্রতিক বন্যায় যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও ঈদের আগে মেরামত করা হবে।
সোমবার (২২ জুলাই) সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, এবার ঈদে ঘরে ফেরা মানুষকে স্বস্তি দিতে বরাবরের মতো অতিরিক্ত বিআরটিসির বাস চলাচলা করবে।
ঈদযাত্রায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য দেশের কোনো মহাসড়কে বা মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবেনা। এমনকি ঢাকা সিটি করপোরেশন এলাকাতেও নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবেনা। এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের তিন দিন এবং পরের তিনদিন সড়ক মহাসড়কে ভারি যানবাহন ট্রাক, লরি চলাচল করতে পারবেনা। তবে গার্মেন্টস পন্য, জ্বালানিবাহী গাড়ি বা নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি চলতে পারবে।
দেশের সিএনজি স্টেশনগুলো ঈদের আগে সাতদিন ও ঈদের পরে তিনদিন সব মিলিয়ে মোট ১০ দিন সারাদিন খোলা থাকবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
এছাড়া পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
এসময় প্রিয়া সাহা নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্য কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিত। তবে সরকার রয়ে সয়ে এগোচ্ছে। সরকার মশা মারতে কামান দাগাবে না। তিনি দেশে ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত