শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০১ এএম
বলিউডের এ সময়ের জনপ্রিয় ও কণ্ঠ শিল্পীদের একজন নেহা কাক্কার। তিনি বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এখনও সমান তালে গেয়ে চলেছেন। দেশে বিদেশে গান গেয়ে মঞ্চ মাতাতেও তার জুড়ি নেই।
২০০৬ সালে ইন্ডিয়ান আইডল রিয়্যালিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিলেন নে হা কাক্কার। উচুঁ মাপের পারফর্মেন্সের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। কিন্তু সেই প্রতিযোগিতায় বিজয়ের মুকুট পরতে পারেননি নেহা।
ইন্ডিয়ান আইডলে হেরে যাওয়া নেহা কাক্কারকে থামিয়ে দিতে পারেনি। নিজের যোগ্যতায় বলিউডে আসন গড়ে নিয়েছেন তিনি। কোন গান এতো জনপ্রিয়তা এনে দিলো নেহাকে ? তার ভক্তরা সহজেই হয় তো বলে দিতে পারবেন গানটির নাম।
ইউটিউবে সর্বচ্চ ভিউ পাওয়া গানগুলোর মধ্যে থাকা সেই গানটির নাম ‘মিলে হো তুম হাম সে’। ‘মিলে হো তুম হাম কো বড়ে নসীব সে’, চূড়ায়া হে মেনে কিসমত কি লাকিরও সে এমনই গানের কথাগুলো লিখেছেন নেহা কাক্কারের ভাই টনি কাক্কার।
২০১৬ সালের ২৭ জুলাই জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে সাদা-মাটা একটা স্টুডিও ভার্সন আকারে প্রকাশিত হয় গানটি। এরপরই ঝড় তুলে এই গান। এ পর্যন্ত গানটির ভিউ দেখা গেছে প্রায় ৭৮ কোটি ২৮ লক্ষ ৩৯ হাজার ৮শত ২৫ বার।
ব্যাপক শ্রোতা প্রিয়তা পেয়েছে গানটি। নেহা কাক্কারের গাওয়া আরও একটি তুমুল জনপ্রিয় গান হলো ‘হামসফর’। টোনি কাক্কারের সুর করা হিমাংশু কোহলির লেখা রোমান্টিক এই গানটির ভিউ ২২ কোটিরও বেশি। সব মিলিয়ে নিজের ছন্দে এগিয়ে চলেছেন নেহা কাক্কার।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কালা চশমা’, ‘সানি সানি’, ‘মানালি ট্র্যান্স’, ‘মাহি ভে’ ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’, ‘ধাতিং নাচ’, ‘লন্ডন ঠুমাকড়া’, ‘দেখেগা রাজা ট্রেলার’, ‘আও রাজা’, ‘তু ইশক মেরা’, ‘দো পেগ মার’, ‘পার্টি শো’, ‘টুকুর টুকুর’ প্রভৃতি।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির ‘অগ্নি-২’ ছবির ‘ম্যাজিক মামোনি’ গানটিও তিনি গেয়েছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত