শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০৪ এএম
সালমান খান অভিনীত জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা ‘দাবাং’। এখন পর্যন্ত দুটি কিস্তি মুক্তি পেয়েছে দাবাং সিরিজের। দুটি ছবিই ব্যবসা সফল এবং জনপ্রিয়। এখন নির্মিত হচ্ছে তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’।
কিন্তু এত জনপ্রিয় এত ব্যবসা সফল ছবিটির নায়ক হিসেবে প্রথম পছন্দ ছিলেন না সালমান খান। ছবিতে সালমান অভিনীত চরিত্রের নাম চুলবুল পান্ডে। এই চরিত্রের জন্য ইরফান খান বা রানদীপ হুদাকে চেয়েছিলেন দাবাংয়েল প্রথম কিস্তির পরিচালক অভিনব কশ্যপ।
এসব কথা জানিয়েছেন দাবাংয়ের প্রযোজক আরবাজ খান। ভারতীয় ম্যাগাজিন মুম্বাই মিরর-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০১০ সালে পরিচালক অভিন্ব কশ্যপ এই গল্পটি আমাকে শোনালেন। রবিন হুড টাইপের এই পুলিশ অফিসারের চরিত্রে আমাকে নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু অভিনব চেয়েছিলেন রনদীপ অথবা ইরফানকে। পরে আমি তাকে সালমানের কথা বলি এবং ছবিটি প্রযোজনা করার প্রস্তাব দেই।’
দাবাং থ্রি পরিচালনা করছেন প্রভু দেবা। এরই মধ্যে ষাট শতাংশ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। পুরো শুটিং শেষ হলে পোস্ট প্রোডাকশনের জন্য সময় লাগবে তিন মাস। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ক্রিসমাসে।
এই ছবিতে অভিষেক হচ্ছে অভিনেতা পরিচালক মহেশ মানজ্রেকারের ছোট মেয়ে সাই’র। তিনি ছাড়াও ছবিতে আছেন সোনাক্ষী সিনহা, সুদ্বীপসহ অনেকে। প্রথম দুই কিস্তির মতো তৃতীয় কিস্তিও প্রযোজনা করছে আরবাজ খান।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত