নতুন ৩ রুটে ফ্লাইট চালাবে বিমান

bcv24 ডেস্ক    ০৮:১০ পিএম, ২০১৯-০৭-২৩    310

নতুন ৩ রুটে ফ্লাইট চালাবে বিমান

বোয়িং ৭৮৭-৮ (ড্রিমলাইনার) মডেলের নতুন একটি উড়োজাহাজ আনতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্রতিনিধি দল। ‘গাঙচিল’ নাম দেয়া উড়োজাহাজটি যুক্ত হলে বিমানের বহরে ড্রিমলাইনারের সংখ্যা দাঁড়াবে তিনটিতে।

আগামী সেপ্টেম্বরে এ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহারা খন্দকার।

তিনি জানান, নিকট ভবিষ্যতে বিমান বাংলাদেশ এয়ারলান্স তিনটি রুট চালু করবে। রুট তিনটি হচ্ছে- ঢাকা-গুয়াংজু, ঢাকা-মদিনা ও ঢাকা-কলম্বো। তিনটি রুটেই প্রতিদিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমানের। ওইসব রুটে ড্রিমলাইনার চলাচল করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে চারটি বোয়িং ৭৮৭-৮ (ড্রিমলাইনার) উড়োজাহাজ কিনতে ২০০৮ সালে চুক্তিবদ্ধ হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে গত বছর দুটি বিমান বহরে যুক্ত হয়েছে। তৃতীয়টি আনতে ২৪ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থান করছেন। আগামী ২৫ জুলাই ওই প্রতিনিধি দল এয়ারক্রাফটটি নিয়ে দেশে ফিরার কথা রয়েছে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, তৃতীয় ড্রিমলাইনটি আনতে বিমান বেবিচক ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল যুক্তরাষ্ট্র আছেন। ২৫ জুলাই বিকেল পৌনে চারটায় ড্রিমলাইনারটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত