রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম
দেশের প্রতিটি এলাকায় ক্যাবল টেলিভিশন অপারেটররা নিজস্ব চ্যানেল পরিচালনা করেন। সেসব চ্যানেলে তারা স্থানীয়ভাবে নির্মিত বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকেন। সেই সাথে তাদের চ্যানেলগুলোতে নতুন-পুরানো অনেক ছায়াছবিও প্রচার করা হয়।
এতোদিন তারা দেদারছে ছায়াছবি প্রচার করলেও, এখন থেকে আর সেটা পারবেন না। স্থানীয় ক্যাবল চ্যানেলে চলচ্চিত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শুধু সিনেমা নয়, ক্যাবল টিভিতে স্থানীয় বিজ্ঞাপনও প্রচার করা যাবেনা। গতকাল বুধবার সচিবালয়ে ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াব ঐক্য পরিষদ ও সংশ্লিষ্ট সংগঠন প্রতিনিধিদের বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ একথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, ‘লাইসেন্সকৃত ক্যাবল টেলিভিশনের শর্ত অনুযায়ী স্থানীয় ক্যাবল টেলিভিশনে বিজ্ঞাপন ও ছায়াছবি প্রচার করা যাবেনা। এখন থেকে বিষয়টি মনিটরিং করা হবে। কেউ আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যে যে কাজের জন্য লাইসেন্স নিয়েছেন তাদের লাইসেন্সের সেই শর্ত মানতে হবে। লাইসেন্সের শর্তগুলো সবাই সঠিকভাবে যদি পালন করে তাহলে এই খাতে বিশৃঙ্খলা তৈরি হয় না। লাইসেন্সের শর্ত সবার মানা প্রয়োজন। ক্যাবল নেটওয়ার্ক পরিচালনার জন্য যারা লাইসেন্স নিয়েছেন তারা শুধু ক্যাবল নেটওয়ার্কই পরিচালনা করবেন, সেখানে অন্য কিছু করার সুযোগ নেই। সেখানে বিজ্ঞাপন দেখানোর সুযোগ নেই, সিনেমা দেখানো বা অন্য কোনো অনুষ্ঠান দেখানোর সুযোগ নেই।’
যারা নিয়ম মানছেন না তাদের নিয়ম মানার জন্য অনুরোধ করেন তথ্যমন্ত্রী। আর যদি নিয়ম না মানেন তাহলে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হবে বলে জানান তিনি।
অনেক বছর ধরে চলচ্চিত্র সংশ্লিষ্টরা স্থানীয় ক্যাবল টেলিভিশনে সিনেমা প্রচারে নিষেধজ্ঞা জারির দাবি জানিয়ে আসছিলেন। তাদের যুক্তি ছিল, স্থানীয় ক্যাবল টিভিতে ছবি প্রচারের কারণে সিনেমা হলে দর্শক কমে যাচ্ছে। মুক্তিপ্রাপ্ত নতুন ছবি পাইরেসি করে এসব ক্যাবল চ্যানেলে প্রচারের অভিযোগ করে আসছিলেন তারা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত