তালেবানদের সঙ্গে আমেরিকার পরবর্তী আলোচনা ২৫ ফেব্রুয়ারি

bcv24 ডেস্ক    ০৩:২৬ এএম, ২০১৯-০১-২৯    589


তালেবানদের সঙ্গে আমেরিকার পরবর্তী আলোচনা ২৫ ফেব্রুয়ারি


আফগানিস্তানের তালেবানদের সঙ্গে আমেরিকার পরবর্তী শান্তি আলোচনা আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হতে পারে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালযের এক  কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা  রয়টার্স এখবর দিয়েছে।

এর আগে  ছয় দিনের আলোচনা শেষে উভয়পক্ষ একটি খসড়া চুক্তিতে একমত হয়েছে। আর ওই চুক্তি সই হলে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটের ১৭ বছরের বেশি সময়ের যুদ্ধের অবসান হবে বলে মনে করা হচ্ছে।

‘উভয়পক্ষ সম্ভবত আগামী ২৫ ফেব্রুয়ারি পরবর্তী পর্যায়ের আলোচনায় বসতে সম্মত হয়েছে,’ রয়টার্সকে বলেন ওই কাতারি কর্মকর্তা।

উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় স্থাপিত তালেবানদের রাজনৈতিক কার্যালয়ে ওই আলোচনা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র ও তালেবান নেতারা যে খসড়া চুক্তিতে সম্মত হয়েছেন সেটি সই তথা কার্যকর হলে আগামী দেড় বছরের মধ্যে আফগানিস্তান ছাড়বে মার্কিন বাহিনী। বিনিময়ে তালেবানরা যুক্তরাষ্ট্রকে এই নিশ্চয়তা দেবে যে, আলকায়েদা ও ইসলামিক স্টেট আফগানিস্তানের মাটি ব্যবহার করে আমেরিকা ও তাদের মিত্রদের ওপর হামলা করতে পারবে না।

অন্যদিকে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দুই পক্ষের আলোচনায় অন্যান্য ইস্যুর পাশাপাশি আফগানিস্তানে ইসলামিক আমিরাত প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে স্পষ্ট কথা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি তালেবান যোদ্ধারা পশ্চিমা-সমর্থিত আফগান সরকার ও দেশটির নিরাপত্তাবাহিনীর ওপর যখন নিয়মিতভিত্তিতে হামলা চালাচ্ছিল তখন এ আলোচনায় অগ্রগতি হলো। আলোচনায় তালেবান নেতাদের সঙ্গে পশ্চিমাদের নেতৃত্ব দিচ্ছেন আফগান শান্তি প্রক্রিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ।

উল্লেখ্য, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর উপস্থিতি, আফগান বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ এবং সরাসরি সাহায্য করা সত্ত্বেও দেশটির প্রায় অর্ধেক তালেবানদের নিয়ন্ত্রণে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত