চার ও ছয় হাজারের মাইল ফলক সৃষ্টির লক্ষ্যে রিয়াদ-মুশি

bcv24 ডেস্ক    ০৬:৫৮ পিএম, ২০১৯-০৭-২৫    545


চার ও ছয় হাজারের মাইল ফলক সৃষ্টির লক্ষ্যে রিয়াদ-মুশি

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। এই সিরিজে বিশ্রামে আছেন সাকিব আল হাসান আর ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন লিটন দাস। ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা আর মোহাম্মদ সাইফউদ্দিন। সিরিজে অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল। সেই সাথে দলে আছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

লঙ্কান সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে মুশফিকুর রহিম খেলবেন নিজের ২১৪তম ম্যাচ। আর প্রথম ম্যাচে ব্যাট হাতে নামলে খেলবেন ২০০তম ইনিংস। অন্যদিকে ১৮২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকুর রহিম দাঁড়িয়ে ছয় হাজার রান পূর্ণ করার সামনে। আর মাহমুদুল্লাহ রিয়াদ দাঁড়িয়ে নামের পাশে চার হাজার রানের মাইল ফলক সৃষ্টির লক্ষ্যে।

শফিকুর রহিম ১৯৯ ইনিংসে ব্যাট হাতে নেমে ৩৫.৫৯ ব্যাটিং গড়ে করেছেন ৫৯২৫ রান। নামের পাশে আছে ৩৫টি অর্ধশতক এবং ৭টি শতক। ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৪৪, আর এই সর্বোচ্চ রান করেছিলেন লঙ্কানদের বিপক্ষেই। লঙ্কানদের বিপক্ষে আর মাত্র ৭৫ রান করতে পারলেই ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মুশি।

অন্যদিকে নিজের ওয়ানডে ক্যারিয়ারে চার হাজার রান পূর্ণ করার মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত লাল সবুজের জার্সিতে ১৮২ ম্যাচে ৩৯৭৬ রান করেছেন রিয়াদ। ৩৪.৫৭ ব্যাটিং গড়ে নামের পাশে আছে ২১টি অর্ধ শতক এবং ৩টি শতক। ক্যারিয়ার সর্বোচ্চ ব্যক্তিগত রান অপরাজিত ১২৮।

সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোয়। শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। সিরিজের বাকি দুইটি ম্যাচ হবে ২৮ এবং ৩১ জুলাই।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের সবক’টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন এবং র‍্যাবিটহোলের ওয়েবসাইটে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত